Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

_ এক্ষেত্রে মুফতী শফী (রহ.) কর্মকৌশল আমি আব্বাজান মুফতী শফী (রহ.)কে দেখেছি যে, তার কামরায় একটি খাট ছিলো । যেখানে তিনি আরাম করতেন। আমি দেখেছি, যখন বাইরে থেকে কোনো জিনিস তার কামরায় আসতো, পরক্ষণেই তা ফিরিয়ে দিতেন। যেমন তিনি পানি চাইলেন, আমি গ্রাসে করে পানি আনলাম । তিনি পান শেষে সঙ্গে- সঙ্গে বলতেন, গ্রাস ফেরত দিয়ে এসো। দেরী করলে খুব রাগ করতেন । থালা- বাটি এলে পরক্ষণেই তা বারুর্টিখানায় ফিরিয়ে দিতেন। একদিন বললাম, আব্বাজান! জিনিসপত্র ফেরত পাঠাতে বিলম্ব করলে ক্ষমা করবেন। তিনি বল্লেন, ব্যাপার হলো, আমি আমার অসিয়তনামায় লিখেছি, এ কামরায় বিদ্যমান জিনিসপত্র আমার । আর অন্য কামরায় যা রয়েছে, তা তোমার মায়ের । তাই ভয় হয় যে, অন্য কামরার কোনো জিনিস আমার কামরায় এলো আর ওই মুহূর্তে আমার মৃত্যু চলে এলো । তখন তোমরা ভাববে যে, এটা আমার মাল, অথচ আমার নয়। এজন্য আমি সঙ্গে-সঙ্গে ফেরত পাঠিয়ে দেই। ডা. আবদুল হাই (রহ.)-এর সতর্কতা আব্বাজান যখন ইনতেকাল করলেন, তখন হযরত ডা. আব্দুল হাই (রহ.) সমবেদনা প্রকাশের জন্য এলেন। আব্বাজানের সঙ্গে তার সম্পর্কের গভীরতা কতটুকু তা বলে বুঝানো যাবে না। আমার মনে হলো, হযরত অত্যন্ত ভেঙ্গে পড়েছিলেন। তাই আমি আব্বাজানের সালসা নিয়ে এলাম। হযরতের সামনে পেশ করে বললাম, হযরত। এখান থেকে একটু পান করে নিন; দুর্বলতা কেটে যাবে। হযরত বললেন, এটা কেন আনলে? এটা তো উত্তরাধিকারী সম্পদের অংশ। তোমার আব্বার পরিত্যক্ত সম্পদের মালিক তুমি একা নও যে, কাউকে দিতে পারবে। এমনকি সামান্য অংশও কাউকে দেয়ার মালিক তুমি একা নও। আমি বললাম, হযরত! আব্বার সন্তানেরা সবাই এখানে আছে। আপনি পান করলে সবাই খুশি হবেন। তখন হযরত সালসাটি নিলেন। সেদিনই হিসাব করে রাখ তারপর তিনি বললেন, শোনো, অন্তরে গেঁথে রাখো । যদি ওয়ারিসদের মধ্য থেকে কেউ অপ্রাপ্তবয়স্ক হয় কিংবা অনুপস্থিত থাকে বা কেউ অসন্ত্র্ট থাকে, তাহলে এ সালসার এক চামচও হারাম হবে। তাই নিয়ম হলো, কারো মৃত্যুর পরপরই তার পরিত্যক্ত সম্পদ বন্টন করে দেয়া । কমপক্ষে হিসাব করে রাখা যে, অমুক এতটুকু পাওনা । এটা এজন্য যে, অনেক সময় বণ্টন করতে সময় ড/৮৮৮/.2111)00109..0010)

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।