আসে, ভাই-ভাইয়ে ব্যবসা । এতে আবার কথাবার্তা কিসের? কথাবার্তা তো অন্যদের ক্ষেত্রে । নিজেদের মধ্যে আবার কিসের চুক্তিপত্র! এর কুফল প্রকাশ পায় বিয়ে করার পর। এক ভাইয়ের খরচের পরিমাণ বেশি, আরেক ভাইয়ের কম। একজন বাড়ি নির্মাণ করল, অন্যজন করতে পারলো না। এর মধ্যে পিতা মারা গেলেন। তখনই জ্বলে ওঠে ক্ষোভের আগুন। তখন অশান্তি ও বিবাদের সীমা থাকে না। সমাধানের জন্যও কোনো দরোজা-জানালা পাওয়া যায় না। পিতার মৃত্যুর পরপরই উত্তরাধিকার বণ্টন পিতা মারা গেলে যত তাড়াতাড়ি সম্ভব সম্পত্তি ব্টন করে নেয়া উচিত। বন্টনে দেরি করা অন্যায়। বর্তমান সমাজে এর বিপরীত দেখা যায়। পিতার মৃত্যুর পর তার ত্যাজ্য সম্পত্তির একচ্ছত্র অধিপতি সেজে বসে তার বড় সম্তান। অন্য সন্তানেরা চুপ মেরে বসে থাকে । এভাবে দশ-বার বছরও চলে যায়। এমনও হয় যে, এ দীর্ঘ সময়ে কোনো ভাইয়ের মৃত্যু হয়ে যায়। আবার এমনও হয় যে, পিতার ব্যবসার মধ্যে বড় ভাই অর্থ ও শ্রম দিয়েছিল। রহুদিন পর সে ভাইয়ের সন্তানেরা প্রতিবাদ জানায়। এভাবে ঝগড়া-বিবাদ যখন তুঙ্গে পৌছে, তখন সকলে মিলে মুফতী সাহেবের নিকট যায়। কিন্তু মুফতী সাহেব সমাধান দিতে অক্ষম। কারণ, বড় ভাই পিতার সঙ্গে কোন হিসাবে অংশীদার ছিলো তা জানার কোনো পথ পাওয়া যায় না। যৌথ একটি বাড়ি বানানো হলো । এতে পিতা-পুত্র উভয়ের অর্থ ব্যয় হলো। জানা যায়নি যে, কে কিভাবে ব্যয় করেছিলো। তা কি খণ হিসাবে, না অংশীদারত্ের ভিত্তিতে, নাকি সহায়তা হিসাবে। বাড়ি বানানোর পর বসবাস শুরু হলো। এক সময় পিতা মারা গেলো। এবার দেখা দিয়েছে বিভিন্ন রকমের সমস্যা, সীমাহীন সমস্যা, বিবাদের ভারে সবাই অতিষ্ঠ হয়ে ওঠলো। অবশেষে সবাই মুফতী সাহেবের কাছে সমাধানের জন্য গেলো । এক ভাই দাবী করলো, আমি এ পরিমাণ অর্থ বিনিয়োগ করেছি। সুতরাং আমি এত অংশের মালিক । অন্যজনও অনুরূপ দাবী করে বসলো । যখন তাদের কাছে প্রশ্ন রাখা হয় যে, ভাই, বিনিয়োগের সময় আপনার নিয়ত কি ছিলো? খণ হিসাবে দিয়েছিলেন, না অংশীদারত্তের ভিত্তিতে, না সহযোগিতা হিসাবে? তখন জবাব দেয়, পিতা আমাকে কিছুই জিজ্ঞেস করেননি । এবার বলুন তো মুফতী সাহেব সমাধান দিবেন কিভাবে? এতসব সমস্যার মূল কারণ একটাই। আর তাহলো, রাসূল (সা.)-এর শিক্ষার প্রতি অমনোযোগিতা। আফসোস! নফল, তাহাজ্জুদ ও ইশরাকের মূল্য থাকলেও, অনেকের কাছে লেনদেনের বিশুদ্ধতার কোনো মূল্য নেই। ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।