[59719115 | 88... ইসলাহীখুতুবাত জন্রলোক খুব গুরুত্বসহ আমার কথা শুনলেন। তারপর বললেন, আমাদের প্রচারমাধ্যমগ্ডুলো ইসলামের বিধি-বিধান ও শিক্ষার সঙ্গে বৈরি আচরণ করে এটা স্বীকার করি। সুদের ব্যাপারে আপনি যতটা সুন্দরভাবে স্পষ্ট করে বলেছেন, এতটা গোছালো কথা এ ব্যাপারে আমি এই প্রথম শুনলাম । আমিও মনে করি, এটা নিয়ে ভাববার প্রয়োজন আছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের গণমাধ্যমগুলো প্রোপাগাণ্ডায় অভ্যন্ত। তাই এ জাতীয় কোনো কথা সামনে এলে তারা শুরু করে দেয় অপপ্রচার । এটা অবশ্যই তাদের ভালো নীতি নয়। * ইসলামের অর্থব্যবস্থাই ইনসাফপূর্ণ আমি বলতে চাচ্ছি, অন্যরা যদি ইসলামের শিক্ষা ও বিধানের বেলায় আপত্তি তোলে, তাহলে তা হয়ত শিথিল দৃষ্টিতে বিবেচনা করা যেতে পারে। কারণ, তারা ইসলামের ব্যাপারে অজ্ঞ, ইসলামের প্রতি তাদের বিশ্বাস নেই। তাই ইসলাম তাদেরকে কী শিক্ষা দেয় এটা জানার প্রতিও বিশেষ উৎসাহবোধ নেই। কিন্তু আমরা যারা তাওহীদের কালিমাকে বিশ্বাস করেছি এবং প্রতিটি অনুষ্ঠান উদ্বোধনকালে কুরআন মজীদ তেলাওয়াত করি, তাদের ইসলামের শিক্ষা থেকে মুখ ফিরিয়ে রাখার কোনো সুযোগ নেই। অর্থনীতির ময়দানে ইসলামের দিক-নির্দেশনাগুলোকেও উপেক্ষা করার অবকাশ নেই। সমাজতন্ত্রের পতন ও পুঁজিবাদের নিপীড়ন-এ দুটি বিষয়কে সামনে রেখে আমরা নির্ধিধায় বলতে পারি যে, ইসলামী অর্থনীতিই ভারসাম্য ও ইনসাফপূর্ণ অর্থনীতি। মানবতার মুক্তির জন্য এ টেকসই অর্থনীতির কোনো বিকল্প নেই। এ বিশ্বাস আজ আমাদের হৃদয়ে গেথে নিতে হবে। তারপর শুরুতে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, তাতে আমাদের জন্য যথেষ্ট পাথেয় আছে। কারন ও তার সম্পদ আয়াতটি সূরা কাসাসের একটি আয়াত। এখানে সম্বোধন করা হয়েছিল কারূনকে। কারূন ছিল মূসা (আ.)-এর যুগের একজন সম্পদশালী ব্যক্তি। কারূনের ধন-সম্পদের নানা কথা লোক মুখেও প্রসিদ্ধ । তার সম্পদের প্রাচুর্যের বিবরণ দিতে গিয়ে কুরআন মজীদে বলা হয়েছে- 295) ০%০এ এ 4০54০ রা “তার ধন-তাধারের চাবি বহন করা করেকজন শক্তিশালী লোকের পক্ষেও দুঃসাধ্য ছিলো । -(সূরা আল-কাসাস : ৭৬) ড/৮৮৮/.2111)00109..0010)
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।