[69019019, .. হসলাহী খুতুবাত_ _ _ _. ৪৩ পুঁজিবাদের মূল ক্রুটি। অথচ আল্লাহ তা'আলা তার রাসূল মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে আমাদেরকে ইসলাম নামক যে দ্বীন ও জীবনব্যবস্থা দান করেছেন, অর্থব্যবস্থা সম্পর্কে তার মূল শিক্ষা হলো, মানুষ নিজের জীবিকা উপার্জন ও ব্যবসা-বাণিজ্যের ব্যাপারে অবশ্যই স্বাধীন। তবে তা হতে হবে নিজের স্রষ্টা আল্লাহ তা*আলার নির্দেশিত নিয়ম-নীতির ভেতরে । অর্থাৎ_- অর্থ উপার্জনের ময়দানে ইসলাম মানুষকে স্বাধীনতা দিয়েছে । তবে স্বাধীনতার নামে যেন মানুষ অবৈধ ফায়দা লুটতে না পারে, সেজন্য এ স্বাধীনতার ক্ষেত্রে একটি সীমারেখা টেনে দিয়েছে। হালাল-হারাম বা বৈধ-অবৈধই হলো সে সীমারেখা । সৃতরাং মানুষের ব্যবসা, বাণিজ্য, কৃষি, শিল্পসহ অর্থনীতির সব বিষয়ের সঙ্গেই জড়িয়ে আছে হালাল-হারামের সম্পর্ক। এ সীমা রেখা কেউ এড়াতে পারে না। এড়িয়ে চললে ততদিন অর্থনীতির ক্ষেত্রে ভারসাম্য ও পরিমিতিবোধ আসবে না। সমাজেও দেখা যাবে না শান্তির পরিবেশ। এক আমেরিকান অফিসার সুদের ব্যাপারে ফেডারেল শরীয়াহ কোর্ট-এর রায় যে সমর প্রকাশিত হয়েছিলো, এ সময় পাকিস্তানের আমেরিকান দৃতাবাসের অর্থনীতির ইনচার্জ আমার কাছে এসেছিলেন। তিনি রায়টির ব্যাপারে বিস্তারিত জানতে চাইলেন। সমাজতন্ত্রের ব্যর্থতার ইতিহাস তখনও তাজা ছিলো। এক পর্যায়ে তাকে বললাম, আমেরিকা এখন দুর্দাস্ত। পরিপূর্ণ শক্তিমত্তা নিয়ে সামনে এগিয়ে যাচেছে। সমাজতন্ত্রের পতন হয়েছে, তাই সে-ই এখন বিশ্বের একমাত্র পরাশক্তি। আচ্ছা বলুন তো, সমাজতন্ত্র কেন জন্ম নিয়েছিলো? যেসব কারণে বিশ্বের মানুষ এ মতবাদের তিক্ত অভিজ্ঞা অর্জন করেছে, সেসব কারণ কি মিটে গেছে? সমাজতন্ত্রের পতনের পর এ দিকটা আপনারা ভেবেছেন কি? তেবে দেখার কি প্রয়োজন নেই? পুঁজিবাদের যেসব ক্রটির কারণে সমাজতন্ত্র জন্ম নিয়েছিলো, সেসব ক্রুটি তো মিটেনি; রয়ে গেছে! সমাজতন্ত্রের পতন হয়েছে এটা যথাস্থানে সঠিক। কিন্ত পুঁজিবাদের ক্রটিগুলোর প্রকৃত সমাধান কি? আশ্চর্যের ব্যাপার হলো, কেউ যদি বলে, পুঁজিবাদের ক্রটিগুলোর সমাধান আমাদের কাছে আছে- ইসলামের হালাল-হারামনীতিই এর একমাত্র সমাধান। তখন আপনারা তাকে মৌলবাদী বলেন, গৌড়াবাদিতার অপবাদ দেন। বলেন, লোকটা যুগ-চাহিদা বোঝে না। তাহলে বলুন, আপনাদের ধারণা পুজিবাজ্ের বিকল্প কোনো ব্যবস্থা নেই? শোষণ ও বৈষম্যের প্রতীক পুঁজিবাদই কি একমাত্র সমাধান? আপনারা বিষয়টা নিয়ে এভাবে কেন ভাবছেন না? ড$/৬৮.911000901109,.0090
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।