এটা ঠিক যে, সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে। পুঁজিবাদের যেসব বীভৎসতা রয়েছে, সমাজতন্ত্র সেগুলোর বিরুদ্ধে শুধু স্লোগান লাগিয়েছে- ইতিবাচক ও বুদ্ধিদীপ্ত কোনো পরিকল্পনা পেশ করতে পারেনি । পারেনি দরিদ্র নিষ্পেষণের এ কায়েমী স্বার্থবাদী ব্যবস্থা থেকে উত্তরণের বাস্তব কোনো পথ দেখাতে । এখানেই সমাজতন্ত্রের ব্যর্থতা । ফাকা বুলি আর বাস্তবতা এক নয়। বাস্তবজীবনে সমাজতন্ত্র ব্যর্থতার পরিচয় দিয়েছে । যেসব অসমতা ও বৈষম্য পুঁজিবাদে পাওয়া যায়, সমাজতন্ত্র সেগুলোর সঠিক কোনো সমাধান পেশ করতে পারেনি । যাদের উপার্জন সবচে বেশি মজার ব্যাপার হলো, যেদিন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিলো, আমেরিকার টাইম্স পত্রিকায় তা ফলোআপ করে প্রচার করা হলো এবং এর উপর একটি প্রতিবেদনও ছাপা হলো। টাইম্স পত্রিকার ঠিক এঁ সংখ্যাতেই আমেরিকার সমাজব্যবস্থার উপরও একটি প্রতিবেদন ছাপা হয়েছিলো, যেখানে এ বিষয়ে একটা সমীক্ষা ছিলো আমেরিকান জীবনব্যবস্থার বর্তমানে কাদের উপার্জন সবচেয়ে বেশি । সমীক্ষাতে লেখা ছিলো যে, আমেরিকান সমাজে যেসব পেশাদার সবচেয়ে বেশি উপার্জন করে, তারা হলো “মডেল গার্লস” । মডেলিং যাদের পেশা, তাদের উপার্জন অন্য সব পেশাদারকে ছাড়িয়ে গেছে। কোনো- কোনো মডেল গার্ল-এর একদিনের উপার্জন পচিশ মিলিয়ন ডলার । এবার বলুন, মডেল গার্সদের পারিশ্রমিকের এটাকাগুলো অবশেষে কার পকেট থেকে যায়? নিশ্চয় ভোক্তা-সাধারণের পকেট থেকেই । টাইমসের একই সংখ্যায় উক্ত দুটি সংবাদ পড়ে আমি ভাবলাম, আমেরিকা সমাজতস্ত্রের পতন ঘটিয়ে আজ বোগল বাজাচ্ছে। সমাজতন্ত্রের পতনে তারা আজ মহাখুশি। কিন্তু কেন সৃষ্টি হয়েছিল এ সমাজতন্ত্র, সেদিকে তাদের দৃষ্টি নেই। সমাজতন্ত্র নিশ্চয় বিশ্বমানবতার জন্য দানবের মতই এক আপদ ছিলো, কিস্ত কে এ দানবের জন্মদাতা? পুঁজিবাদ নয় কি সুতরাং পুঁজিবাদ যদি সঠিক পথে না আসে, তাহলে আরেকটি সমাজতন্ত্র যে জন্ুগ্রহণ করবে না, এর নিশ্চয়তা কী? পুঁজিবাদের মুল সমস্যা ২ প্রকৃতপক্ষে অর্থ উপার্জনে ব্যক্তিম্থাধীনতা পুঁজিবাদে রয়েছে। এটা পুঁজিবাদের মূল সমস্যা নয়। ব্যক্তি মালিকানাকে স্বীকার করে নেয়াটা পুঁজিবাদের মূল ক্রটি নয়। বরং হালাল-হারাম ও বৈধ-অবৈধ বিবেচনা না করাটাই ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।