[(00115719, সম্মানিত উপস্থিতি!-. আজ আপনাদের সঙ্গে একটি দ্বীনি বিষয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছি- এ আমার জন্য খোশকিসমত! আপনাদের প্রতিষ্ঠানের নাম- “এওয়ানে সান'আত ও তিজারত তথা “চেম্বার অফ কমার্স'। এখানে লেকচার দেয়ার জন্য যাদেরকে আমন্ত্রণ জানানো হয়, তারা সাধারণত ব্যবসা কিংবা রাজনীতি নিয়েই আলোচনা করেন। আমি রাজনীতিবিদ নই; ব্যবসায়ীও নই, আমি দ্বীনের একজন তালিবে ইলম মাত্র। তাই কোথাও আলোচনা করার সুযোগ পেলে “দ্বীন নিয়েই আলোচনা করি। আজকের সেমিনারেও এর ব্যতিক্রম হবে না। আমাদের দ্বীন তো একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা । জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে তার সুস্পষ্ট শিক্ষা ও দিক-নির্দেশনা । আজকের আলোচ্য বিষয় যে দ্বীন আল্লাহ আমাদেরকে দান করেছেন, তা মসজিদ কিংবা উপাসনালয়গুলোতে সীমাবদ্ধ নয়। এ দ্বীন পরিপূর্ণ । আজকের সেমিনারে আমার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে- “মুসলিম ব্যবসায়ীর কর্তব্য' । তাই এ বিষয়েই দ্বীনের দৃষ্টিভঙ্গিতে কিছু কথা আপনাদের সামনে রাখবো, আল্লাহর কাছে দু'আ করি, তিনি যেন আমাকে সহীহ কথা, সহীহ পদ্ধতিতে ও সহীহ নিয়তে বলার তাওফীক দান করুন। আমীন। দ্বীন শুধু মসজিদের ভেতর সীমাবদ্ধ নয় বাস্তবতা হলো, সমাজ ও রাজনীতির মঞ্চ থেকে মুসলিম উম্মাহ যেদিন বিদায় নিয়েছে, সেদিন থেকে আমাদের মাঝে এক উত্তট চিন্তার বাতাস বইতে শুরু করেছে যে, দ্বীন শুধু কিছু আনুষ্ঠানিক ইবাদতের নাম । কলে যখন আমরা মসজিদে থাকি কিংবা বাসা-বাড়িতে ইবাদতে মশগুল থাকি, তখন আল্লাহ ও তার রাসূলের হুকুম-আহকাম আমাদের চেতনায় জাগরুক থাকে । কিন্তু যখনই কর্মের ময়দানে এবং সমাজ, রাজনীতি, ব্যবসা ও মাকেট ইত্যাদির পরিবেশে প্রবেশ করি, তখন ভুলে যাই আল্লাহ ও তার রাসূল (সা.)-এর শিক্ষার কথা। কুরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন মুসলিম উম্মাহর প্রতিটি অনুষ্ঠানের উদ্বোধন কুরআন মজীদের তেলাওয়াতের মাধ্যমেই হয়। ড৮৬/৮৮.21107001119.00170
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।