Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

১৬পাটিরাারিটিরি নারির ইসলাহী খুতুবাত_ তার এ চমৎকার বাণীতে তিনটি শর্তের উল্লেখ রয়েছে, (১) কথা হক তথা সঠিক হতে হবে, (২) নিয়ত হক তথা শুদ্ধ হতে হবে, (৩) তরীকা হক তথা যথাযথ হতে হবে। যেমন- এক মন্দ লোক, তার মন্দ স্বভাব দূর করা প্রয়োজন। সুতরাং দরদমাখা হৃদয় নিয়ে, অত্যন্ত ন্ম্রতাসহ, তাকে হীন মনে না করে তার মন্দ স্বভাবটি ধরিয়ে দিতে হবে। তাকে ছোট করার উদ্দেশ্যে নয়, বরং নিয়ত থাকতে হবে যে, আল্লাহ যেন তার স্বভাবটা দূর করে দেন। তরীকাও হতে হবে হক । অর্থাৎ দরদ ও নস্রতার মিশেল দিয়ে তাকে বুঝিয়ে বলতে হবে, স্বদি এ তিনটি শর্ত পাওয়া যায়, তাহলে ফেতনা সৃষ্টি হবে না। যদি কোথাও দেখেন যে, হক কথা বলার কারণে ফেতনা সৃষ্টি হয়েছে, তাহলে প্রবল ধারণা হলো, এ তিনটি শর্তের যে কোনো একটি শর্তের উপস্থিতি সেখানে ছিলো না। হয়ত কথা হক ছিলো না, বা নিয়ত হক ছিলো না কিংবা তরীকা হক ছিলো না। তোমরা খোদায়ী পুলিশ নও এটা মনে রাখতে হবে যে, তোমরা আল্লাহর পক্ষ থেকে পুলিশ হয়ে আসনি। তোমাদের কাজ হলো, হক কথা, হক নিয়তে হক তরীকায় মানুষের কানে পৌছিয়ে দেয়া । একাজে বিরক্ত না হওয়া বরং অব্যাহতভাবে করে যাওয়া । ফেতনা সৃষ্টিকারী কাজের কাছেও যেও না। আল্লাহ তা'আলা আমাদের উপর দয়া করুন এবং এসব কথার উপর আমল করার তাওফীক দিন। আমীন। টি ৬ ঙ - 0০৩0 ৮0 এ] ৭ 0909৮ ৮9 ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।