আর তাদের মনোঃকষ্টের ব্যাপারে আপনিও থাকেন উদাসীন। তাই তাদের কাছে মাফ চাওয়ার বিষয়টি আপনি কখনও ভাবেন না। এ কারণেই হযরত থানবী (বহ.) বলতেন, শিশুদের ব্যাপারটি তো আরো নাজুক। কারণ, তারা তো মাফ করলেও তা গ্রহণযোগ্য নয়। অবশেষে এভাবেই বাড়াবাড়ির গোনাহ আপনার কাধে থেকে যায়। সারকথা ূ আজকের মজলিসের সারকথা হলো, নিজের ক্রোধকে কাবু করার চেষ্টা ফরুন। কেননা, ক্রোধ অসংখ্য গুনাহের মূল। এর কারণে সৃষ্টি হয় নানাবিধ আত্তিক ব্যাধি । প্রথমত, চেষ্টা করতে হবে যেন গোস্বা মোটেও প্রকাশ না পায়। দ্বিতীয়ত, এভাবে একে কাবু করতে পারলে দেখতে হবে যে, কোথায় গোস্থা দেখানো যাবে এবং কোথায় তা দেখানো যাবে না। যেখানে গোস্বা দেখানোর বৈধ সুযোগ থাকবে, সেক্ষেত্রে সীমার ভেতরে থেকে গোস্বা দেখানো যাবে । গোস্বার ভুল ব্যবহার গোস্বার অনেক সময় ভুল ব্যবহারও হয়। মুখে বলে যে, আমার গোস্বাটা আল্লাহর জন্য । কিন্ত প্রকৃতপক্ষে এর ভেতরে লুকিয়ে থাকে আমিত্ব, অহঙ্কার ও অন্যকে ছোট জানার মনোভাব। যেমন আমাদের কারো ছ্বীনের উপর চলার তাওফীক হলে তখন অনেক সময় আমরা মনে করি দুনিয়ার সবাই খারাপ। আমার পিতা-মাতা, ভাই-বোন ও পরিবারের সবাই খারাপ, এরা তো জাহান্রামী। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এসব জাহান্নামীকে সংশোধন করার জন্য । এ ধরনের মনোভাবের পাল্লায় পড়ে আমরা তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করে দিই এবং তাদের হক নষ্ট করা আরম্ভ করি। তারপর শয়তান আমাদেরকে সবক দেয় যে, আমি যা কিছু করি, সবই 41 ০): তথা আল্লাহর জন্যই করি। শয়তানের এ সবকের কারণে তখন আমরা পদে-পদে মানুষের দোষ ধরি। দুনিয়ার সবাইকে নীচু মনে করি। এভাবে সৃষ্টি হতে থাকে একের-পর-এক সামাজিক অনাচার । হযরত শিব্বীর আহমদ উসমানী (রহ.)-এর চমতকার বাণী এ প্রসঙ্গে আল্লামা শিব্বীর আহমদ উসমানী (রহ.)-এর একটি বাণী হৃদয়ে গেথে রাখার মতো । তিনি বলতেন, হক কথা, হক নিয়তে, হক তরীকায় বললে ও। কখনও বৃথা যায় না এবং ফেতনা-ফ্যাসাদও সৃষ্টি হয় না। ড/৮৮৮/.2111)00109..0010)
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।