Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

00719119, ৩৪. __.. ইসলাহী খুতুবাত, এ পরনালাটি আজও স্মরক হিসেবে মসজিদে নববীর সঙ্গে লাগোয়াই আছে। যারা এর পরে মসজিদে নববী পুনঃনির্মাণ করেছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিন। আমীন। সুলত একেই বলে 4) (৮24 4) ₹-০ এর জীবন্ত নমুনা। যার মাঝে এ গুণ থাকবে, তার ঈমান পরিপূর্ণ বলে ধরে নেয়া হবে। কৃত্রিম গোস্থা দেখাবে খে চপ 4॥ ১ ০০৫ তথা “আল্লাহর জন্য বিহেষ-প্রকাশ করতে গেলে কখনও কখনও ক্রোধ প্রকাশ করতে হয়। বিশেষ করে যারা দীক্ষাধীন, তাদেরকে অনেক সময় রাগ দেখাতে হয়। যেমন- ওন্তাদ তার ছাত্রদের উপর, পিতা তার সন্তানদের উপর এবং শায়খ তার মুরিদদের উপর কখনও-কখনও রাগ দেখানোর প্রয়োজন হয়। এসব ক্ষেত্রে বাড়াবাড়ি যেন না হয়- এর প্রতি সবিশেষ লক্ষ্য রাখতে হবে। এর পদ্ধতি হলো, যে সময় গোস্বা উঠে, ঠিক সেই সময়টাতে এর বহিঃপ্রকাশ ঘটাবে না। কারণ, গোস্বার সময় গোস্বা দেখালে অনেক সময় এতে সীমালজ্ঘন হয়ে যায়। তাই উচিত হলো, পরবর্তীতে যখন মাথা ঠাণ্ডা হবে, তখন কৃত্রিম রাগ দেখিয়ে শাসন করে দেয়া। কাজটি একটু কঠিন। কারণ, গোস্বা সংবরণ করা সহজ কথা নয়। কিন্তু সীমালজ্ঘন থেকে বাচতে এটার অনুশীলন করতে হবে । তবেই সম্ভব হবে গোস্বার অনিষ্টতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা । ছোটদের উপর বাড়াবাড়ির পরিণাম সন্তান, শাগরিদ বা মুরিদের উপর রাগ করলে এবং এতে বাড়াবাড়ি হয়ে গেলে এর পরিণাম ভালো হয় না। তাছাড়া আপনি যার উপর গোস্বা করেছেন, তিনি যদি আপনার চেয়ে বড় হন কিংবা আপনার সমান হন, তাহলে ক্ষেত্রবিশেষ তিনি আপনাকে বলে দিতে পারেন যে, আপনার এ বাড়াবাড়ি আমার পছন্দ নয়। অথবা ক্ষেত্রবিশেষে আপনার থেকে তিনি প্রতিশোধও নিয়ে নিতে পারেন। কিন্ত আপনার গোস্বার পাত্র যদি আপনার থেকে ছোট হয়, তাহলে সে না পারে আপনাকে কিছু বলতে এবং না পারে আপনার কাছ থেকে প্রতিশোধ নিতে। যেমন ছেলে নিজ পিতা থেকে, শাগরিদ তার উত্তাদ থেকে এবং মুরিদ তার পীর সাহেব থেকে প্রতিশোধ তো দূরের কথা, তাদেরকে কিছু বলারও সাহস করে না। ফলে আপনার অতিথিও রাগের কারণে মনে কষ্ট পেলেও চুপ করে থাকে। ড৮/৬৮.911000901109,.0090

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।