জাপনার তো উচিত ছিলো তাকে আরো মারধর করা । আলী (রা.) উত্তর দিলেন, থাপার হচ্ছে, ইহুদী যখন আমার প্রিয় নবী (সা.)-কে নিয়ে কটুক্তি করেছে, গুখন নবীজীর শানে গোস্তাখি করার কারণে তাকে শাস্তি দিয়েছি। তখনকার গোস্বা আমার নিজের স্থার্থে ছিলো না, বরং ছিলো আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য। কিন্তু যখন সে থুতু নিক্ষেপ করেছে, তখন আমার ক্ষিপ্ততার মাঝে নিজের স্বার্থও জড়িয়ে পড়েছে। নিজের জন্য প্রতিশোধ নেয়ার মনোভাব আমার মাঝে চলে এসেছে। তাই ভাবলাম, নিজের জন্য প্রতিশোধ নেয়া আমার নবীজী (সা.)-এর সুন্নাত নয়। আর এ ভেবেই তাকে ছেড়ে দিয়েছি। কারণ, তখন আমার প্রতিশোধ নেয়াটা আল্লাহ ও তার রাসূলের জন্য হতো না, বরং নিজের জন্য হতো। হযরত উমর (রা.)-এর ঘটনা রাসূলুল্লাহ (সা.)-এর চাচা আব্বাস (রা.)-এর বাড়ি ছিলো মসজিদে নববীর সঙ্গে লাগোয়া। বাড়ির একটি পরনালার মাথা এসে পড়তো মসজিদে নববীর আঙ্গিনায়। একবার হযরত উমর (রা.)-এর দৃষ্টি ওই পরনালার উপর পড়লে তিনি দেখতে পেলেন, ওই পরনালা এসে পড়েছে মসজিদে নববীর আঙ্গিনায় । তাই তিনি রেগে গেলেন। লোকদেরকে জিজ্ঞেস করলেন, এই পরনালাটি কার? লোকেরা বললো, এটি হযরত আব্বাস (রা.)-এর হযরত উমর (রা.) নির্দেশ দিলেন, ভেঙ্গে ফেলো এটি । কারণ, মসজিদের দিকে পরনালা বের করা অবৈধ । উক্ত ঘটনা হযরত আব্বাস (রা.) এর কানে গেলে তিনি হযরত উমর (রা.)- এর খেদমতে এসে বললেন, এটা আপনি কী করলেন? হযরত উমর (রা.) উত্তর দিলেন, পরনালাটি যেহেতু মসজিদে নববীর অংশে এসে পড়েছিলো, তাই তা ফেলে দিয়েছি। হযরত আব্বাস (রা.) বললেন, এটা তো আমি লাগিয়েছি রাসূলুল্লাহ (সা.)-এর অনুমতি ক্রমে । একথা শোনামাত্র হযরত উমর (রা.) বিচলিত হয়ে পড়লেন। বললেন, আপনি আমার সঙ্গে চলুন। তারপর উভয়ে যখন এখানে পৌছলেন, তখন হযরত উমর (রা.) রুকুর মতো ঝুঁকে গিয়ে বললেন, আব্বাস! আল্লাহর দোহাই! আমার কোমরের উপর দীড়িয়ে পরনালাটি পুনরায় যথাস্থানে লাগিয়ে দিন। কারণ, আল্লাহ্র রাসূলের অনুমতি নিয়ে লাগানো পরনালা ভেঙ্গে দেয়ার মত দুঃসাহস খাতাবের পুত্রের নেই। হযরত আব্বাস বললেন, থাক, আমি পরে লাগিয়ে নেবো। কিন্ত্র হযরত উমর (রা.) আব্বাস (রা.)- কে এই বলে তার কোমরে চড়ে লাগাতে বাধ্য করলেন স্ব, যেহেতু ভেঙ্গেছি আমি, তাই শাস্তিও ভোগ করতে হবে আমাকেই। ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।