[.69019019 ৩২... __. ___ ইসলাহী খুতুবাত হাকীম সাহেব যখন মৃত্যুশয্যায় শায়িত, তখন খাজা সাহেব তাকে দেখতে গেলেন। ভেতরে সংবাদ পাঠালেন যে, খাজা সাহেব আপনার সঙ্গে দেখা করার অনুমতি চাচ্ছেন। তিনি এসেছেন আপনার খোঁজ-খবর নিতে । হাকীম সাহেব বার্তাবাহককে বললেন, তাকে আমার কাছে আসতে দিবে না। কারণ, আমি কোনো বিদ“আতির মুখ দেখতে চাই না । খাজা সাহেব পুনরায় সংবাদ পাঠালেন যে, হাকীম সাহেবকে গিয়ে বলুন যে, বিদ“আতি এসেছে বিদ'আত থেকে তাওবা করার জন্য। বার্তাবাহক গিয়ে তাই বললেন আর সঙ্গে সঙ্গে হাকীম সাহেব তাকে নিজের পাগড়ি দিয়ে বললেন, খাজা সাহেবের সৌজন্যে পাগড়িটা বিছিয়ে দিবে এবং আমার পক্ষ থেকে বলবে যে, তিনি জুতা পায়ে দিয়ে এ পাগড়ির উপর দিয়ে আসেন; খালি পায়ে যেন না আসেন। আর খাজা সাহেবও পাগড়িটি পেয়ে মাথায় তুলে নিলেন এবং বললেন, আমার জন্য এটি ফযীলতের পাগড়ি । তারপর এভাবেই তিনি ভেতরে গেলেন। হাকীম সাহেবের সঙ্গে মুসাফাহা করলেন, বসলেন, কিছু কথাবার্তাও বললেন। অবশেষে খাজা সাহেবের উপস্থিতিতে হাকীম সাহেব ইন্তেকাল করলেন। খাজা সাহেব তখন মন্তব্য করেছিলেন যে, "আলহামদুলিল্লাহ" আল্লাহ তা'আলা হাকীম জিয়াউদ্দীনকে কবুল করেছেন এবং উচচমর্যাদা দানসহ নিজের কাছে ডেকে নিয়েছেন। গোস্বা হওয়া চাই আল্লাহর জন্য মোটকথা, গোস্বা ও বিদ্বেষ ব্যক্তির প্রতি হলে এর ফল মোটেও ভালো হয় না। বরং এর ছারা যাবতীয় ফেতনার উদ্ভব ঘটে। পক্ষান্তরে গোস্বা আল্লাহর জন্য হলে এতে কোনো প্রকার ফেতনা সৃষ্টি হয় না। কারণ, তখন গোস্বার পাত্র যে হয়, সেও জানে, লোকটি মূলত আমার প্রতি বিদ্বেধী নয়, বরং আমার কাজের উপর তিনি বিরক্ত । সুতরাং আমি খারাপ, আর সে তো আমার মঙ্গল কামনা করে। সে যা কিছু করছে, আল্লাহর জন্যই করছে। তবে এ ক্ষেত্রে সীমালজ্ৰন কখনও কাম্য নয়। ভারসাম্যপূর্ণ গোস্বাই মূলত আল্লাহর জন্য গোস্বা। হযরত আলী রো.) ও তার গোস্া হযরত আলী (রা.)-এর একটি ঘটনা । এক ইহুদী একবার রাসূলুল্লাহ (সা.) সম্পর্কে কটুক্তি করে বসলো। আলী (রা.) তা শুনে ফেললেন। তিনি ইহুদীকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিলেন এবং তার বুকের উপর চড়ে বসলেন। পালাবার পথ না পেয়ে ইহুদী আলী (রা.)-এর মুখে থুতু মেরে বসলো । আলী (রা.) সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দাড়িয়ে গেলেন। জিজ্ঞেস করা হলো, আপনি এ কী করলেন? ইহুদী তো আপনার সঙ্গে ঘিগুণ হঠকারিতা দেখিয়েছে। এজন্য ড৮৬/৮৮.2110701119..00170
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।