Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

ব্যক্তিকে ঘৃণা করা যাবে না এ কারণেই বুযুর্গানে দ্বীন সর্বদা মনে রাখার মত একটি কথা বলেছেন যে, ক্কাফেরকে নয়, বরং কুফরকে ঘৃণা কর। পাপীকে নয়, বরং পাপকে ঘৃণা কর। গোনাহগারকে নয়, বরং গোনাহকে ঘৃণা কর। ব্যক্তি কখনও ঘৃণার পাত্র হতে পারে না। বরং ঘৃণার পাত্র হলো ব্যক্তির অশোভনীয় কাজ। ব্যক্তি তো দয়ার পাঞ্জ। কারণ, সে কুফর নামক মহামারিতে এবং ফিস্ক ও গোনাহ নামক মহাব্যধিতে আক্রন্ত । আর ঘৃণা রোগীর প্রতি নয়, বরং রোগের প্রতি হয়। সুতরাং কুফর, ফিস্ক ও গোনাহর প্রতিই ঘৃণা হওয়া উচিত। কাফের, ফাসেক ও গোনাহগারের প্রতি বিদ্বেষ থাকা উচিত নয়। ব্যক্তি তার অপরাধ থেকে ফিরে এলে সে তো প্রিয় মানুষ' হওয়ার যোগ্য হয়ে যায়। কাজেই ব্যক্তির প্রতি বিদ্বেষ পাখা যাবে না। এ ব্যাপারে রাসূলুল্লাহ (সা.)-এর কর্মপদ্ধতি রাসূলুল্লাহ (সা.)-এর আমল: দেখুন, যে নারী তার প্রাণপ্রিয় চাচার কলিজা চিবিয়ে খেয়েছিল, অর্থাৎ হযরত হিন্দ (রা.) এবং যে লোকটি তার এ কাজের সুযোগ সৃষ্টি করে দিয়েছিল অর্থাৎ হযরত ওয়াহশী (রা.) ইসলাম গ্রহণের পর এমন জঘন্য অপরাধী হয়ে গেল মুসলিম বোন এবং মুসলিম ভাই । কৃত অপরাধ থেকে তারা যখন ফিরে এল এবং ইসলামকে আপন করে নিল, তখন থেকে তাদের নামের সঙ্গে যুক্ত হয়ে গেল রাযিয়াল্লাহু আনহু। এতে প্রতীয়মান হয় যে, মূলত ব্যক্তি ঘৃণ্য ছিল না, বরং ঘৃণ্য ছিল তাদের কর্মকাণ্ড ও ভ্রান্ত বিশ্বাস। ঘৃণ্য বস্ত্র দূর হয়ে যাওয়ায় ব্যক্তি আপন বিভায় সমুজ্বল হয়ে উঠলো এবং “সাহাবী'র মর্যাদায় পৌছে গেল। খাজা নিজামুদ্দীন আওলিয়া (রহ.)-এর ঘটনা হযরত খাজা নিজামুদ্দীন (রহ.) একজন উচু স্তরের বুযুর্গ ছিলেন। তার সময়ে হাকীম জিয়াউদ্দীন নামক একজন উঁচুমানের আলেম, মুফতী ও ফকীহ ছিলেন। খাজা নিজামুদ্দীন সূফী হিসাবে প্রসিদ্ধ ছিলেন আর হাকীম জিয়াউদ্দীনের সুখ্যাতি ছিলো আলেম, মুফতী ও ফকীহ হিসাবে। খাজা সাহেব 'সিমা'কে জায়েয মনে করতেন। “সিমা' হলো বাদ্য ছাড়া সুরেলা ভঙ্গিতে হামৃদ, নাত, তারানা ইত্যাদি পড়া এবং অন্যান্যরা তা ভক্তিসহ শোনা । অনেক সূফীর মতে সিমা জায়েয । আবার অনেক ফকীহর মতে এটা নাজায়েয বরং বিদ'আত । হাকীম সাহেবও বিদ'আত মনে করতেন। আর খাজা সাহেব জায়েয মনে করতেন। ড৮/৬৮.911000901109,.0090

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।