Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

৩০... ইসলাহী খুতুবাত রয়েছে, তারই কারণে আমার দুনিয়াবী ভালোবাসাটা ছাড়ার প্রয়োজন হয়, যদি তখন আমার কষ্ট না হয়, বরং সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে সক্ষম হই, তাহলে এটাই “আল্লাহর-জন্য ভালোবাস'র নিদর্শন । হযরত থানভী (রহ.)-এর ঘটনা হাকীমুল উম্মত হযরত থানভী (রহ.)-এর একটি ঘটনা মনে পড়ে গেল। একবার তিনি উপস্থিত লোকজনকে নিজের ব্যক্তিগত একটি ঘটনা শোনালেন। বললেন, আল্লাহ তা'আলা আজ পরীক্ষার এক আশ্চর্য সুযোগ আমাকে দান করলেন। আজ ঘরে গিয়েছিলাম । আমার স্ত্রীর সঙ্গে কথা হলো । তখন একটা বিধয়ে সে আমাকে একটু বকাঝকা করলো। আমি তখন একটু রেগে গিয়ে বললাম, বিবি! তোমার এ জাতীয় আচরণ আমার কাছে অসহ্য মনে হচ্ছে। যদি বলো যে, আমি আজ থেকে খানকায় থাকার ব্যবস্থা করি, একটি চৌকি ফেলে সেখানে আজীবন কাটিয়ে দিই। তবুও তুমি এ জাতীয় ব্যবহার আমার সঙ্গে করো না। হযরত থানভী (রহ.) বলেন, বিবিকে তো এমন কঠিন করে কথা বলে দিলাম। কিন্ত এরপর আমি ভাবলাম, আসলেই কি আমি এটা করতে পারবো? খানকায় আজীবন কাটিয়ে দেবার দাবী মিথ্যা হয়ে যায়নি তো? যদি বিবি বলে দিত, যান, আপনার ইচ্ছা পূরণ করুন, তাহলে সত্যিই কি বিবিকে ছাড়া আমি জীবন কাটিয়ে দিতে পারতাম? আলহামদুলিল্লাহ! এভাবে নিজেকে নিয়ে আমি ভেবে দেখলাম এবং অনুভব করলাম যে, আমি পারবো । কেননা, এসব ভালোবাসা তো আল্লাহর জন্যই । আর আল্লাহর মহব্বতের খাতিরেই যে কাউকে আমি ছাড়তে পারবো, এতে আমার কষ্ট হবে না। প্রকৃতপক্ষে এত বড় দাবী তিনিই করতে পারেন, যিনি দুনিয়ার সব ভালোবাসাকে 4 1 তথা আল্লাহর ভালোবাসার অধীনে করে নিয়েছেন। দীর্ঘ মেহনত ও অনুশীলনের মাধ্যমেই এ স্তরে পৌছা সম্ভব। চতুর্থ নিদর্শন ঈমানের চতুর্থ নিদর্শন হল, 4 2) অর্থাৎ বিদ্বেষ ও গোস্বা আল্লাহর জন্য হওয়া । তথা কারো প্রতি নিজের ব্যক্তিগত কারণে বিদ্বেষ নয়, গোস্বা নয়, কিংবা ব্যক্তির প্রতি শক্রতার মনোভাব নয় এবং গোস্বা নয়। বরং বিদ্বেষ ও গোস্বা হতে হবে তার শরীয়ত পরিপন্থী কোনো কাজের কারণে কিংবা তার এ কর্মকাণ্ডের কারণে, যা আল্লাহকে নারাজ করে। ড/৮৬৬.21170001109..0010

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।