Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাহী খুতুবাত ২৯ না। আহার শুরু না করে ক্ষণিকের জন্য ভাবলাম, নফসের খাহেশ পূরণের জন্য খাবো না। বরং আল্লাহর রাসূল (সা.)-এর সুন্নাত আদায়ের জন্য খাবো । খাবার সামনে এলে তিনি আল্লাহর শুকরিয়া তো আদায় করতেন। ভাবতেন, খাদ্য দ্বারা শরীরের হক পূরণ হয়। খাবারের প্রতি আস্রহ প্রকাশ করতেন তিনি। তারপর খেতেন। সুতরাং আমিও এ নিয়তে খাচ্ছি। তার সুন্নাতের অনুসরণ করেই খাচ্ছি। আল্লাহর জন্য শিশুদের প্রতি ভালোবাসা অনুরূপভাবে ঘরে প্রবেশ করে দেখলাম, বাচ্চা খেলাধুলা করছে। তখন হয়ত মনে চেয়েছে যে, বাচ্চাটিকে কোলে নেবো, আদর করবো । কিন্ত তৎক্ষণাৎ তা না করে মুহূর্তের জন্য থেমে গেলাম । ভাবলাম, মনের আকাজ্কা পূরণের জন্য বাচ্চাটিকে কোলে নেবো না। পরক্ষণেই ভাবলাম, রাসূলুল্লাহ (সা.) তো শিশুদেরকে ভালোবাসতেন । একবারের ঘটনা । তিনি মদীনার মসজিদে জুম'আর খুতবা দিচ্ছিলেন। ইত্যবসরে হযরত হাসান ও হুসাইন (রা.) পড়িমড়ি করে মসজিদে দুকল। তিনি মিম্বর থেকে নেমে তাদেরকে তুলে নিলেন কোলে। আরেকবারের ঘটনা, হযরত উসামা (রা.) তখন ছিলেন শিশু। আল্লাহর রাসূল (সা.) নফল নামায পড়ছিলেন। ইত্যবসরে উসামা কিভাবে যেন তার কাধে চড়ে বসল। তিনি তাকে কিছুই বললেন না। বরং রুকুতে যাওয়ার সময় আস্তে করে তাকে রেখে দিলেন পেছনের দিকে । তারপর যখন তিনি সিজদায় গেলেন, তখন উসামা আবার তার পিঠে চড়ে বসল। মোটকথা, আল্লাহর রাসূল (সা.) শিশুদেরকে গ্লেহ করতেন এভাবেই। সুতরাং আমিও তার সুন্নাতের অনুসরণ করবো । এ চিন্তা করেই বাচ্চাটিকে কোলে নিয়ে নিলাম। প্রথম দিকে ভাবনার এ পরিবর্তনের জন্য কৃত্রিমতার প্রয়োজন হয়। কিন্ত অনুশীলনের ফলে একটা সময় আসে, যখন কৃত্রিমতা আর থাকে না। তখন স্বভাবই হয়ে যায় এমন। দৃষ্টিভঙ্গির পরিবর্তনের, নিয়তকে সঠিক পথে পরিচালনার উক্ত টিপ্‌স সত্যিই চমৎকার, সহজও | তবে এর জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলনের, যার ফলে একটা সময় আসবে, যখন দুনিয়ার প্রতিটি ভালোবাসা ও শ্েহ আল্লাহর জন্যই হবে। আল্লাহকে ভালোবাসার নিদর্শন আমার ভালোবাসাটা আল্লাহর জন্যই হচ্ছে- এটা বুঝবো কীভাবে? এর নিদর্শন কী? এর নিদর্শন হলো, যদি কবনও আল্লাহর প্রতি ভালোবাসার যে দাবী ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।