Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

69719115] ২৮ ২. ইসলাহীখুবাত ল... না, বাজারেও যান না; বরং সর্বদা ডুবে থাকেন আল্লাহর ধ্যানে । সকাল থেকে সন্ধ্যা পর্যস্ত তার ধ্যান শুধু আল্লাহকে নিয়েই। এ ছাড়া অন্য কাজ করার মত ফুরসত তার হয়ে ওঠে না। একটি দৃষ্টান্ত হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী (রহ.) তরীকতের পথের উক্ত তিন ধরনের যাত্রীর কর্মকাণ্ড একটি দৃষ্টান্তের মাধ্যমে বুঝিয়েছেন এভাবে- যেমন একটি সমুদ্র। এক ব্যক্তি এ সমুদ্ব পাড়ি দিতে চাচ্ছে, তাই সে দাড়িয়ে আছে তীযুর। অপর ব্যক্তি সমুদ্রটি পাড়ি দিয়ে দীড়িয়ে আছে অন্য তীরে। তৃতীয় ব্যক্তি সমুদ্রের মাঝখানে আছে, হাত-পা ছুঁড়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অপর পাড়ে পৌছানোর জন্য । এখন দেখুন, প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তির বাহ্যিক অবস্থা ও অবস্থান অভিন্ন। সমুদ্ের তীরেই উভয়ের অবস্থান। অথচ প্রকৃতপক্ষে প্রথম ব্যক্তি তো এখনও সমুদ্রে প্রবেশই করেনি, তাই বিক্ষুব্ধ তরঙ্গমালার মুখোমুখি সে এখনও হয়নি। পক্ষান্তরে দ্বিতীয় ব্যক্তি তো এসব উত্তাল তরঙ্গ জয় করে সমুদ্রের অপর প্রান্তে পৌছে গিয়েছে অনেক আগেই। আর তৃতীয় ব্যক্তি? সে লড়াই করে যাচ্ছে বিক্ষুব্ধ তরঙ্গমালার সঙ্গে । হাত-পা ছুঁড়ছে, পানিতে ডুবে যাচ্ছে, আবার ভেসে উঠছে। বাহ্যত মনে হয়, এ ব্যক্তিই আসল বাহাদুর। কিন্তু বাস্তবেই কি সে আসল বাহাদুর? বরং মূলত বাহাদুর তো সেই- যে সমুদ্ধ জয় করে পৌছে গিয়েছে অপর প্রান্তে । যদিও তাকে মনে হয় এঁ ব্যক্তির মত, যে অপর প্রান্তে পৌছার উদ্দেশ্যে সবেমাত্র তীরে এসে দীড়িয়েছে। আল্লাহর জন্য ভালোবাসার ক্ষেত্রে অনুশীলন প্রয়োজন অনুরূপভাবে পার্থিব ভালোবাসাগুলোকে আল্লাহর জন্য করতে হলে প্রয়োজন দীর্ঘ অনুশীলন । বুযুর্গানে দ্বীন ও সূফিগণ মানুষকে দিয়ে এ অনুশীলন করাতেন। তারা মানুষের পার্থিব ভালোবাসাসমূহের মোড় ঘুরিয়ে দিতেন। অর্থাৎ এসব ভালোবাসার বাহ্যিক কোনো পরিবর্তন নয়, বরং এগুলোর গতিকে পরিবর্তন করে দিতেন আল্লাহর দিকে । আর এটা হতো দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার মাধ্যমে । হযরত ডাক্তার আব্দুল হাই (রহ.) বলতেন, ভালোবাসার গতিকে পরিবর্তন করার জন্য আমি অনুশীলন করেছি বছরের পর বছর। এরপর সফলতার ছোয়া পেয়েছি। অনুশীলন করেছি এভাবে, যেমন- ঘরে প্রবেশ করেছি, খাওয়ার সময় হয়েছে। খাবার সামনে চলেও এসেছে । পেটেও প্রচণ্ড ক্ষুধা । মন চাচ্ছিল এক নিমিষেই সব সাবাড় করে ফেলি। কিন্তু না! তা করলাম ড$/৬৮.911000901109,.0090

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।