Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের কাজগুলো হয় প্রবৃত্তির তাড়নায় রাসূলুল্লাহ (সা.)-এর কাজটি দৃশ্যত আল্লাহ কিংবা আল্লাহর ইবাদতের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। অনুরূপভাবে স্ত্রীকে খুশি করার জন্য আমরা যা করি, তাও দৃশ্যত এরকমই মনে হয়। কিন্ত আমাদের কাজ আর রাসূলুল্লাহ (সা.)-এর কাজের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। আমরা শুধু প্রবৃত্তির কারণে স্ত্রীকে খুশি করার মত কাজ করি। আর আল্লাহর রাসূল (সা.) এ জাতীয় কাজ করতেন, যা তার মাকামের সঙ্গে অসঙ্গতিপূর্ণও বটে, তবুও তিনি করতেন আল্লাহর হুকুম পালনের জন্যই । কেননা, স্ত্রীকে খুশি করার নির্দেশ তো আল্লাহরই । “আরিফ' কাকে বলে? সুফিগণ বলেছেন, আরিফ অর্থাৎ মারেফাত, শরীয়ত ও তরীকতের গুণসম্পন্ন ব্যক্তি তিনিই, যার মাঝে একত্র হয়েছে বিপরীতমুখী বহু গুণ। যেমন একদিকে তিনি আল্লাহর সঙ্গে সার্বক্ষণিক সম্পর্ক বজায় রাখেন, যিকির- আযকারে ব্যস্ত থাকেন, অস্থিমজ্জায় শুধু আল্লাহরই ধ্যান রাখেন, অপরদিকে তিনি মানুষের সঙ্গে, ঘরের লোকদের সঙ্গে, বন্ধু-বান্ধব ও আত্ীয়-স্বজনের সঙ্গে স্বাভাবিক ওঠা-বসা করেন, তাদের সঙ্গে হাসেন, গল্প করেন, পানাহার করেন। এ দ্বিমুখী স্বভাব যার মাঝে আছে, তিনিই প্রকৃত “আরিফ । সুচনাকারী ও সম্পন্নকারীর মাঝে পার্থক্য সুফিগণ আরো বলেছেন, যিনি তরীকতের পথে সবেমাত্র চলা শুরু করেছেন, তিনি সূচনাকারী। আর যিনি এ পথ জয় করে নিয়েছেন, তিনি সম্পাদনকারী। উভয়ের অবস্থা বাহ্যত এক মনে হয়। পক্ষান্তরে যিনি এ পথের মাঝামাঝিতে পৌছেছেন, তার অবস্থান হয় ভিন্র। যেমন- এক ব্যক্তি দ্বীনের পথে মাত্র চলা শুরু করেছেন। তিনি দুনিয়ার সব কাজ স্বাভাবিকভাবেই করেন। পানাহার করেন, পরিবার-পরিজনের সঙ্গেও হাসি-গল্প করেন। অপরদিকে রাসূলুল্লাহ (সা.)- যিনি তরীকতের পথে সর্বোচ্চ স্থানে পৌছে গিয়েছেন, তিনিও দুনিয়ার সব কাজ স্বাভাবিকভাবেই করতেন। পানাহার করতেন, বেচা- কেনা করতেন, বাজারে যেতেন এবং হাসি-মশকরাও করতেন। দৃশ্যত উভয়ের কাজ একই রকম মনে হয়। পক্ষান্তরে তৃতীয় ব্যক্তি- যিনি তরীকতের পথে কিছুটা উন্নতি করেছেন, তবে এখনও এ পথ জয় করতে পারেননি। বরং মাঝামাঝি কোনো স্তরে অবস্থান করছেন। তার অবস্থা হয় অন্যরকম। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করেন না, নিয়মিত পানাহার করেন ড৮৬/৮৮.211070901119..00170

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।