Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাহী স্ত্রীর প্রতি ভালোবাসা বাহ্যিক দৃষ্টিতে এটি একটি জৈবিক প্রয়োজন। কিন্ত্ এ ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করা হলে তা আল্লাহর জন্য হয়ে যাবে । যেমন- এ নিয়ত করা যে, স্ত্রীকে ভালোবাসার নির্দেশ তো আল্লাহর রাসূল (সা.) দিয়েছেন। তিনি নিজেও তীর স্ত্রীদেরকে ভালোবেসেছেন। তাই তারই সুন্নাতের অনুসরণে আমিও আমার স্ত্রীকে ভালোবাসছি। এভাবে নিয়তকে ঘুরিয়ে দিতে পারলে এ ভালোবাসাও হবে আল্লাহর জন্যই। একজন মানুষ নিজের স্ত্রীকে জৈবিক প্রয়োজনেই খুব ভালোবাসে । অপরজনও একই কারণে তাকে ভীলোবাসে। তবে সে নিয়ত করেছে সুন্নাতের অনুসরণের | তাহলে বাহ্যিক দৃষ্টিতে দুইজনের ভালোবাসা এক রকম হলেও প্রকৃতপক্ষে এ দুয়ের মাঝে রয়েছে আসমান-জমিন তফাৎ। প্রথমজনের ভালোবাসা নিরেট পার্থিব ভালোবাসা । পক্ষান্তরে দ্বিতীয়জনের ভালোবাসা সুন্নাতী ভালোবাসা । প্রথমটি দুনিয়ার জন্য হল আর দ্বিতীয়টি হল আল্লাহর জন্য । এ পার্থক্যটা হয়েছে শুধু দৃষ্টিভঙ্গি বদলানোর কারণেই। রাসূলুল্লাহ (সা.) তার স্ত্রীদেরকে এমন্‌_ভালোবাসা দিয়েছেন, যা দেখলে আমাদেরকে অবাক হতে হয়। যেমন এক হাদীসে এসেছে, তিনি নিজ স্ত্রী আয়েশা (রা.)-কে এগার নারীর গল্প শুনিয়েছেন। ওরা এগারজন একসঙ্গে বসেছে। প্রত্যেকেই নিজের স্বামীর গল্প শোনানোর সিদ্ধান্ত নিয়ে বসেছে। তারা একজন একজন করে প্রত্যেকেই নিজের স্বামীর গল্প বলেছে। দীর্ঘ গল্প। আর এগার নারীর এ গল্পটি রাসূলুল্লাহ (সা.) শুনিয়েছেন হযরত আয়েশা (রা.)-কে। দেখুন, যে মহান সম্তার উপর আল্লাহর পক্ষ থেকে অহী আসে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ক্ষণিকের জন্যও শিথিল হয়নি, সেই তিনি নিজ স্ত্রীকে এগার নারীর দীর্ঘ গল্প শোনাচ্ছেন। ্ আরেকবারের ঘটনা । খোলা প্রান্তর । রাসূলুল্লাহ (সা.) আয়েশা রো.)- কে সাথে নিয়ে সফরে বের হয়েছেন। দাওয়াতে যাচ্ছিলেন তারা । এরই মধ্যে তিনি আয়েশা (রা.)-কে বললেন, আয়েশা! এ খোলা প্রান্তরে আমার সঙ্গে দৌড় দেবে? আয়েশা (রা.) বললেন, হ্যা । তারপর উভয়ে সেখানে দৌড়প্রতিযোগিতা দিলেন। যেহেতু স্থানটা ছিল জনমানবশূন্য, তাই পর্দা লঙ্ঘনের কোনো সম্ভাবনা সেখানে ছিল না। ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।