Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

[007197131 ইসলাহী খুতুবাত ২৫ রং লা আল্লাহর সন্রষ্টি পাওয়া যাবে- সাধারণত এ জাতীয় পবিভ্র নিয়তই অন্তরে খাকে। এজন্য আল্লাহওয়ালাদেরকে মহব্বত করার মাঝে অনেক উপকারিতা বিদামান। এটি পরিপূর্ণ ঈমানের নিদর্শনও | আল্লাহওয়ালাদেরকে ভালোবাসা যদি পার্থিব উদ্দেশ্যে হয় শয়তান ও নফ্‌সের চতুরতার কাছে অনেক সময় মানুষ ধরা পড়ে যায়। তারা সহীহ পদ্ধতির মাঝে ভেজালের অনুপ্রবেশ ঘটিয়ে দেয়। যেমন আল্লাহওয়ালাদেরকে ভালোবাসা একটি নিখাদ ও পবিভ্র ভালোবাসা । কিন্ত এর ভেতরেও শয়তান ও নফসের ধোকা অনেক সময় চুপিসারে ছুকে পড়ে । শয়তান তখন এই বলে প্ররোচনা দেয় যে, অমুক বুযুর্গের সঙ্গে তোমার সম্পর্ক ভালো ছলে তোমার মূল্য বেড়ে যাবে। তখন মানুষ বলবে যে, এ লোকটি অমুক বুযুর্গের খাছ লোক । এভাবে শয়তান একটি নির্ভেজাল ভালোবাসাকে পরিণত করে স্থার্থলিক্সু ভালোবাসায় । শয়তানের চতুরতা বোঝা বড় কঠিন'। অনেক সময় মানুষ তার ধোকায় পড়ে ভাবে যে, অমুক বুযুর্গের কাছে কত ধনী ও প্রতাপশালী লোক আসে, সুতরাং তার সঙ্গে সম্পর্ক গড়তে পারলে আমার দুনিয়াবি ফায়দাও হবে। তার মাধ্যমে ওইসব বিশিষ্টজনদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা সহজ হবে। ফলে এ পবিভ্র সম্পর্ক ও ভালোবাসা রূপান্তরিত হয় স্থার্থপূর্ণ ভালোবাসায় । এজন্য ওস্তাদ, পীর, বুযুর্গ ও মুরুব্বিজনকে ভালোবাসতে হলে এ সব বদনিয়ত বর্জন করতে হবে। এভাবেই ঈমান পরিপূর্ণ হবে। অন্যথায় এ খ্বোটি ভালোবাসাও গুনাহের 'কারণ' হয়ে যাবে। পার্থিব ভালোবাসাসমূহও আল্লাহর জন্য করে দাও কিন্ত এ ছাড়াও পার্থিব জগতে আরো কিছু ভালোবাসা রয়েছে । যেমন- মাতা-পিতা, ভাই-বোন, বিবি-বাচ্চা, আত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধবের প্রতি যে ভালোবাসা, তা পার্থিব ভালোবাসা । একটু দৃষ্টিভঙ্গি বদলালে এসব ভালোবাসা হতে পারে আল্লাহর জন্য ভালোবাসা । যেমন মাতা-পিতাকে ভালোবাসার ক্ষেত্রে এ দৃষ্টিভঙ্গি নিয়ে ভালোবাসবে যে, এটা আল্লাহর রাসূল (সা.)-এর ছুকুম। এমনকি তিনি বলেছেন, মাতা-পিতার প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকালে এক হজ্ব ও উমরার সাওয়াব পাবে; তাই আমি আমার মাতা-পিতাকে ভালোবাসছি। দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে তখন স্বভাবজাত এ ভালোবাসাও আল্লাহর জন্য ভালোবাসার শামিল হয়ে যাবে। ড$/৬৮.911000901109,.0090

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।