Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মানুষ মনে করে, গরীব-দুঃখীকে কিছু দেয়ার নামই সদকা । এ ছাড়া আর কোনো সদকা নেই। অথচ রাসূলুল্লাহ (সা.) বলেছেন, নেক নিয়ত দ্বারা সমৃদ্ধ প্রতিটি নেক কাজই সদকা। এমনকি মানুষ নিজের স্ত্রীকে ভালোবেসে যে লোকমাটি তার মুখে তুলে দেয়, নেক নিয়ত থাকলে এটাও সদকা হিসাবেই গণ্য হবে। শুধু নিয়ত করতে হবে যে, আল্লাহর পক্ষ থেকে আমার উপর স্ত্রীর কিছু হক দেয়া হয়েছে, সে সুবাদেই আমি কাজটি করলাম । ব্যস! শুধু এ নিয়তের কারণেই এ কাজেও সাওয়াব পাবে। এ সবই “আল্লাহর জন্য দান করার টস ঘিতীয় নিদর্শন পরিপূর্ণ ঈমানের দ্বিতীয় নিদর্শন হলো, যদি কাউকে কিছু দেয়া থেকে বিরত থাকে, তাও আল্লাহরই জন্য । যেমন ব্যয় না করে টাকা বাচানো, এটাও “কাউকে কিছু না দেয়ার' অন্তর্তুক্ত। এটাও করত হবে আল্লাহরই জন্য, যেহেতু আল্লাহ ও তার রাসূল (সা.) অপচয় থেকে বারণ করেছেন। সুতরাং এ অপচয় থেকে বাচার জন্যই টাকা বাচানো। অথবা মনে করুন, কেউ আপনাকে শরীয়ত অসমর্থিত কোনো কাজে ব্যয় করার জন্য আহ্বান করলো । আপনি সাড়া দিলেন না, বরং বিরত থাকলেন, তাহলে এই না দেওয়াও আল্লাহর জন্যই হলো । প্রথাগত উপহার দেয়া বর্তমান সমাজে উপহার দেয়াঁ-নেয়ার বিষয়টিকে খুবই গুরুতৃপূর্ণ মনে করা হয়। বিশেষত বিয়ে-শাদি ও বিভিন্ন অনুষ্ঠানে প্রথাটি আরও চাঙ্গা হয়ে ওঠে। যনে হয়, যেন এসব ক্ষেত্রে উপহার না দিলে নাক-কান কাটা যাবে। এজন্য লতি ০৮1৬৮ ৪৯৬৬ | এক ব্যক্তি সামাজিক এ আবেদনকে কেবল আল্লাহর সন্তষ্টির জন্য উপেক্ষা করল, তাহলে তার এ উপহার না দেয়াটাও আল্লাহর জন্যই হলো ২. নিদর্শন পরিপূর্ণ ঈমানের তৃতীয় নিদর্শন হলো, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা । আন্াহর জন্য আল্লাহওয়ালাদের ভালোবাসা একটি খাঁটি ও উপকারী ভালোবাসা । এ ভালোবাসার ক্ষেত্রে সাধারণত পার্থিব কোনো স্বার্থ থাকে না। ড৮৬/৮৮.21107001179..00170

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।