সন্তুষ্টির জন্য খরচ করছি, তাহলে সেও হাদীসের ভাষ্যভুক্ত হবে! দান-সদকার সময় খোঁটা কিংবা লৌকিকতা উদ্দেশ্য না থাকলে; বরং শুধু আল্লাহর সন্তষ্ট উদ্দেশ্য থাকলে এতে সে সাওয়াব পাবে। সুতরাং নিয়ত শুদ্ধ করা উচিত। বেচা-কেনার সময়ও এ নিয়ত করবে দান-সদকা ছাড়াও সব খরচেরই ক্ষেত্রে এ নিয়ত করা চাই । যেমন বেচা- কেনার সময়ও এ নিয়ত করা যেতে পারে। বেচা-কেনা বাহ্যত একটি পার্থিব বিষয়। কিন্তু মনে করুন, খরিদকৃত বস্তরটি যদি গোশত, মাছ বা তরকারি হয়, আর তখন যদি এ নিয়ত করা হয় যে, আল্লাহ আমার উপর জিম্মাদারি দিয়েছেন, যেন আমি পরিবারের খোর-পোশের ব্যবস্থা করি; এ সুবাদেই আমি এগুলো কিনলাম। দ্বিতীয়ত, বেচা-কেনার ক্ষেত্রে আল্লাহ হালাল উপায় গ্রহণ করার জন্য বলেছেন, তাই আমি হারাম উপায় বর্জন করে হালাল উপায় গ্রহণ করলাম। তাহলে এ দুটি নিয়তের কারণেই এ পার্থিব বিষয়টিও আল্লাহর জন্যই হলো। এটাও পরিপূর্ণ ঈমানের নিদর্শন । দৃষ্টিভঙ্গি বদলে নাও ডা. আব্দুল হাই (রহ.) বলতেন, দ্বীন ও দুনিয়া মূলত অভিন্ন বিষয়। পার্থকাটা শুধু দৃষ্টিভঙ্গির | দৃষ্টিভঙ্গি বদলে দাও; দেখবে, তোমার দুনিয়াও দ্বীন হয়ে যাবে। এর পদ্ধতি হলো, দুনিয়াতে তুমি যেসব কাজ করছো, এগুলো বহাল থাকুক, কিন্ত একটু দৃষ্টিভঙ্গিটা পাল্টিয়ে নাও । শোওয়া, ওঠা, বসা, পানাহার- এ সবই তোমার নিত্যদিনের কাজ। এগুলো করার সময় ভাবো যে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন- (1551) ০৮৯। ৩০9 ৩০ ৩৫ ০৫ &। তোমার উপর তোমার নিজেরও হক আছে।" সুতরাং এ হক পূরণের জন্যই এগুলো করছি। খানা খাচ্ছি, শরীরের হক পূরণের জন্য খাচ্ছি, ঘুমোচ্ছি, শরীরের হক পূরণের জন্য ঘুমোচ্ছি। অনুরূপভাবে কল্পনা করো যে, রাসূলুল্লাহ (সা.)-এর সামনে খানা এলে তিনি এটিকে আল্লাহর নেয়ামত মনে করতেন এবং তার শুকরিয়া আদায় করতেন। আমি এ সুন্নাতটির অনুসরণ করে যাচ্ছি। এভাবে দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে পারলে দেখবে, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তোমার প্রতিটি কাজ দুনিয়াবী খোলস ছাড়িয়ে দ্বীনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।