নিষ্ঠভা মানেই স্ব হোক হা না হোক সুপারিশ কর চই। সুদত এটা জো ইসলামের শিক্ষা নয়। বরং এটা তো সম্পূর্ণ ইসলামের শিষ্টাচার পরিপন্থী । আর অন্যায়ভাবে কাউকে এ ধরনের চাপে ফেলা গুনাহ। সম্পর্কের দাবী পরিণত হয়েছে প্রথায় বর্তমানে সম্পর্ক ও ঘনিষ্ঠতা প্রথায় পরিণত হয়েছে। প্রথার গুরুত্বের উপরই বর্তমানের পারস্পরিক হৃদ্যতা নির্ভরশীল। যেমন- একজন কাউকে দাওয়াত দিলো, সঙ্গে-সঙ্গে তার পেছনে লেগে থাকলো যে, অবশ্যই দাওয়াত কবুল করতে হঁবে। এটা ভাবে না যে, লোকটি দাওয়াত খেতে হলে কতদূর থেকে আসতে হবে। কত কষ্ট পোহাতে হবে। দাওয়াতে অংশগ্রহণের মত অবস্থা তার আছে কি-না । এসব বিষয়ে মাথাব্যথা দাওয়াতদানকারীর নেই। তার কাজ তো শুধু দাওয়াত দেয়া ৷ হযরত মুফতী সাহেব (রহ.)-এর দাওয়াত আমাদের বুযুর্গ হযরত মাওলানা ইদ্রিস কান্ধলবী (রহ.)-কে আল্লাহ তা'আলা সুউচ্চ মাকাম দান করুন। এ বুযুর্গ ছিলেন হযরত মুফতী শফী (রহ.)- এর ঘনিষ্ট বাল্যবন্ধু। একবার তিনি লাহোর থেকে করাচিতে এলেন | আব্বাজান মুফতী শফী (রহ.)-এর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে দারুল উলুমে এলেন। এমন সময় এলেন, যখন খানার সময় ছিলো না'। আব্বাজান তার আগমনে দারুণ খুশি হলেন। শানদার তব্িকায় তাকে অভ্যর্থনা জানালেন। যখন তিনি বিদায় নিতে চাইলেন, আব্বাজান বললেন, ভাই মাওলানা ইদ্রীস, আমার মন চায়, একবেলা খানা আপনি আমাদের এখানে খেয়ে যান। কিন্ত্র সমস্যা হলো, আপনি যাবেন অনেক দূরে, হাতেও সময় কম। একদিন পরেই চলে যাবেন লাহোরে। এ মুহূর্তে যদি আপনাকে পীড়াপীড়ি করি যে, এক বেলা খানা খেয়ে যান, আমি বুঝি, তবে এটা দাওয়াত নয়; বরং “আদাওয়াত' (শক্রতা) হবে। এতে আপনার কষ্ট হবে। তাই আপনাকে কষ্ট দিতে চাই না। আবার এছাড়া মনও যে মানে না। এজন্য আপনার খেদমতে সামান্য হাদিয়া পেশ করলাম । ২আপনার দাওয়াতে যে পরিমাণ খরচ করতাম, দয়া করে এ পরিমাণ হাদিয়াটুকু করুল করুন। আমি খুশি হবো । মাওলানা ইদ্রীস (রহ.) ওই হাদিয়া গ্রহণ করলেন এবং নিজের মাথায় রেখে বললেন, এটা আমার জন্য বিশাল এক নেয়ামত । আসলে ড৮৬/৮৮.21107001119.00170
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।