Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

২ ১৮০6৫4456৫৯ টকক৯ক৯ই শর ৯৯৮-৯০৮৩৩৪ক৯৪৪০৯৫ ইসস ৭পস০৩৮০৯৯০০ততত০০০০৯৯০৯৩ ১ কাছে তা পাহাড় মনে হবে। সে ভাববে, এত বড় ব্যক্তি আমার কাছে সুপারিশ করেছে। সুপারিশ গ্রহণ করলেও সমস্যা, না করলেও সমস্যা । গ্রহণ করতে হলে অনেক নিয়ম-নীতিকে পেছনে ঠেলে রাখতে হয়। আর না করলে ওই “মহান- ব্যক্তির'র মনে কষ্ট যায়। মনে রাখবে, এরূপ ক্ষেত্রে তোমার এটা সুপারিশ নয়, বরং চাপ প্রয়োগ । এজন্যই বলি, সুপারিশ করার সময় সংশ্লিষ্ট ব্যক্তির সুবিধা- অসুবিধার প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে । হযরত থানবী (রহ.)-এর অভ্যাস ছিলো কারো কাছে সুপারিশ করার সময় একথাগুলো অবশ্যই তিনি লিখতেন যে- “22১/82€ক্া 5১ ০-১/৪৫-০৮,/এশ (61৮ অর্থাৎ যদি আপনার কোনো সমস্যা না হয় এবং নিয়ম-নীতিবিরোধী না হয়, তবে তার এ কাজটি করে দিন। কখনও-কখনও আরেকটু বাড়িয়ে এভাবে লিখতেন- “০56/50954/85-159-3/৮4-৮%৮৮%1 অর্থাৎ- যদি আপনার সমস্যা হয় এবং কাজটি আপনি না করেন, তবে এতে আমার বিন্দুমাত্র মনোকষ্ট যাবে না। কথাগুলো লিখতেন যেন তার মনে চাপ সৃষ্টি না হয়। মূলত এটাই হলো সুপারিশের সঠিক পদ্ধতি । এক জদ্রলোকের ঘটনা। তিনি আমার কাছে এসে সম্পর্কের সুযোগ নিয়ে বলতে লাগলেন, আপনি আমাকে একটা কাজ করে দিতে হবে। জিজ্ঞেস করলাম, কী কাজ? বলতে লাগলেন, কাজের কথা পরে বলি, এর আগে আমার সঙ্গে ওয়াদা করুন যে, কাজটা করে দিবেন। বললাম, কাজের কথা না জেনে কিভাবে আপনার সঙ্গে ওয়াদা করবো যে, করে দেবো? বলতে লাগলেন, না, আগে ওয়াদা করুন যে, কাজটা করে দিবেন। বললাম, কাজটা যদি আমার সাধ্য বহির্ভূত হয়, তবে কিভাবে করবো? বলতে লাগলেন, কাজটা আপনার সাধ্যের ভেতরেই । বললাম, আগে বলুন না কাজটা কী? বলতে লাগলেন, আপনি করে দিবেন বলে ওয়াদা না করা ছাড়া আমি বলবো না। আমি তাকে বারবার বোঝালাম, প্রথমে কাজটা সম্পর্কে আমার সাধারণ ধারণা হোক, তারপর ওয়াদা করবো। নতুবা ওয়াদা করবো কিভাবে? এবার তিনি বলতে লাগলেন, আপনি যদি ওয়াদাই না করেন, তাহলে আপনার সঙ্গে আর কিসের সম্পর্ক। এবার আপনারাই বিচার করুন, এটা সুপারিশ, না বলা চাপ প্রয়োগ? সুপারিশের এ পদ্ধতি কী সঠিক? অথচ বর্তমানে একজনের সঙ্গে অন্যজনের ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।