Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

যেহেতু তার এ ওযরটি ছিলো শরীয়তের পক্ষ থেকে, সুতরাং যেদিন সে কাজা করবে, ওই দিন রামাযানের ফযীলত ও বরকত থেকে বঞ্চিত হবেনা । কেননা, তার ওযর তো আল্লাহ গ্রহণ করেছেন। এজন্যই তো তাকে অন্যদিন কাজা করার অনুমতি দেয়া হয়েছে। তাহলে আল্লাহ কি তাকে রামাযানের ফযীলত ও বরকত থেকে বঞ্চিত করবেন? না, তা করবেন না। আল্লাহ তাআলার রহমত সম্পর্কে এ জাতীয় ধারণা করা উচিত হবে না। অযথা পীড়াপীড়ি করবেন না মোটকষঠা, সময়ের দাবী অনুপাতে কাজ করাই ইসলামের শিক্ষা। এ মুহূর্তে দ্বীন আমার কাছে কী চায়- তাই করতে হবে। নিজের মত ও ইচ্ছা চালিয়ে দেয়ার নাম দ্বীন নয়। অপরের সঙ্গে উঠা-বসা, চলা-ফেরা ও আচার-ব্যবহারের সময় লক্ষ্য রাখবে তার রুচি ও মানসিকতার প্রতি । লক্ষ্য রাখতে হবে, তার রুচি ও মেযাজে যেন চাপ সৃষ্টি না হয়। সমাজ সংস্কারের জন্য এ বিষয়টা অত্যন্ত জরুরী । মনে কর, কোনো একটি বিষয় একজনের রুচি ও ইচ্ছাবিরোধী। এখন তুমি যদি অযথা পীড়াপীড়ি করে ওই বিষয়টা আরেকজনের উপর চাপিয়ে দিতে চাও, তাহলে হতে পারে, সে তোমার কাছে নতি স্বীকার করে বিষয়টি মেনে নিবে। কিন্তু এটা তো তোমার চাপের কারণে মেনে নিবে । এতে অবশ্যই তার মনে কষ্ট যাবে। সুতরাং তাকে অযথা কষ্ট দিলে। এরজন্য তুমি গুনাহগার হয়ে যাবে। সুপারিশ এভাবে করুন বর্তমানে সুপারিশ করানোর প্রবণতা খুব বেশি। কারো সঙ্গে সম্পর্ক গড়া মানেই প্রয়োজনে তাকে দিয়ে যেন সুপারিশ করা যায়। এক্ষেত্রে কুরআন টির রিতা বারি রাত ঠাগিগাগাররাতিরিরারার ও করার ফযীলত অনেক। কিন্ত্র এক্ষেত্রে মানুষ যে ভুলটি করে তাহলো, তারা একথা মনে রাখে না যে, সুপারিশ ফযীলতের কারণ অবশ্যই । কিন্তু সেটা তখন ফধীলতের কারণ হবে, যখন একথার প্রতি লক্ষ্য রেখে সুপারিশ করা হবে যে, যার কাছে সুপারিশ করা হচ্ছে সেটা যেন তার রুচি ও মেযাজবিরোধী না হয়। তুমি হয়ত কাউকে খুশি করার জন্য সুপারিশ করলে, কিন্ত্র হয়ত সংশ্রিষ্ট ব্যক্তির ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।