থেকে স্ত্রীর মন রক্ষা করে চলা, যা কখনও-কখনও ওয়াজিবও হয়ে যায়। সুতরাং যদি তুমি স্ত্রীর এ বৈধ ইচ্ছা পূরণ করতে গিয়ে সমজিদের ইবাদত ছেড়ে দাও, আশা করি, আল্লাহ তা'আলা তোমাকে ওই ইবাদতের বরকত থেকে বঞ্চিত করবেন না। কারণ, স্ত্রীর বৈধ ইচ্ছা পূরণ করাও আল্লাহ তা'আলার একটি নির্দেশ। ইনশাআল্লাহ' এতে তুমি মসজিদে ইবাদত করার সমপরিমাণ সাওয়াব পাবে। এখন যিকির নয়; বরং রোগীর সেবা কর একবার হযরত বললেন, এক ব্যক্তির ঘটনা। সে তার অধিফা ইত্যাদি আদায় করার জন্য একটি সময় নির্ধারণ করে নিয়েছিল । প্রতিদিন ওই সময় একাকি যিকিত্-আযকার, তাসবীহ-তাহলীলসহ বিভিন্ন ইবাদত আদায় করতো । হঠাৎ তার বাসার কেউ অসুস্থ হয়ে পড়লো । তখন সে রোগীর দেখাশোনা ইত্যাদিতে সময় কাটাতে লাগলো । ফলে যিকির-আযকার, অধিফা ইত্যাদি পরিপূর্ণভাবে আদায় করা তার পক্ষে সন্তব হয়ে উঠছিলো না। এর কারণে তার অন্তরে একটা 'অব্যক্ত ব্যথা খচখচ করতো । ভাবতো, হায়! রোগীর দেখাশোনা করতে গিয়ে আমার অধিফা আদায় হচ্ছে না। উক্ত ঘটনা বর্ণনা করার পর হযরত বলেন” এক্ষেত্রে ব্যথিত হওয়ার কারণ নেই। কেননা, এ সময়ে রোগীর দেখা-শোনাই ইবাদত। এটা তার যিকির- আযকার, অধিফা ইত্যাদি থেকেও উত্তম ইবাদত। আর ক্ষেত্রবিশেষ তো রোগীকে দেখা-শোনা করা ফরযও হয়ে যায়। সময়ের দাবীর প্রতি লক্ষ্য রাখ ৪৮১৬ 1৮৫ বৃল নার এসময় তোমার কাছে দ্বীনের দাবী কি? যেমন উক্ত ব্যক্তির উপর হ্ীনের দাবী হলো, যিকির আপাতত ছেড়ে দাও, রোগীর সেবা কর। রোগীর সেবার সময় এটা ভাববে না যে, আমি তো যিকির-আযকার ইত্যাদির ফযীলত ও বরকত থেকে বঞ্চিত হয়ে গিয়েছি। কেননা, সে তো দ্বীনের দাবীমতোই আমল করেছে। রামাযানের বরকত থেকে বঞ্চিত হবে না আরেকদিন হযরত বলেন, মনে কর, এক ব্যক্তি অসুস্থ বা সফরাবস্থায় আছে, তাই রোযা রাখতে পারেনি । তার জন্য শরীয়তের বিধান হলো, পরবর্তী সময়ে রোযা কাজা করা। এজন্য সে পরবর্তীতে ওই রোযাটি কাজা করে নিলো। ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।