Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

কিন্ত্র বিষয়টি জটিল হয়ে গেলো। কেননা, আয়েশা (রা.)কে ইতেকাফের অনুমতি রাসূলুল্লাহ (সা.) নিজেই দিয়েছেন। তাই রাসূলুল্লাহ (সা.) ভাবলেন, আয়েশা (রা.)-এর তাবু ঠিক রেখে অন্যান্য স্ত্রীর তাবু সরানোর আদেশ যদি দেয়া হয়, এতে অন্যান্যরা মনে কষ্ট পাবে। তারা ভাববে, আয়েশাকে অনুমতি দেয়া হলো, অথচ আমাদেরকে দেয়া হলো না। আর যদি আয়েশাসহ সকলের তাবু সরানোর নির্দেশ দেয়া হয়, তাহলে হযরত আয়েশা মনে ব্যথা পাবেন। কেননা, ইতোপূর্বে তাকে অনুমতি দেয়া হয়েছিলো । তাই রাসূলুল্লাহ (সা.) সকলের মেযাজ ও মনের প্রতি লক্ষ্য রেখে ঘোষণা করলেন, আমি এ বছর ইতেকাক করবো না। এ ঘোষণা শুনে সকলেই নিজ নিজ তাবু উঠিয়ে নিলেন। রাসূলুল্লাহ (সা.) আর ওই বছর ইতেকাফ করেননি । ইতেকাফের ক্ষতিপূরণ প্রতিবছর রামাযানের এ দিনগুলোতে ইতেকাফ করা ছিলো রাসূলুল্লাহ (সা.) এর একটি নিয়মতান্ত্রিক আমল। কিন্ত্র আয়েশা (রা.) সহ অন্যান্য উম্মাহাতুল মুমিনীনের মেযাজ ও মনের প্রতি তাকিয়ে এ নিয়মতান্ত্রিক আমলটি তিনি ছেড়ে দিলেন। সারা জীবনে এই একবারই তিনি ইতেকাফ করেননি। পরবর্তী রামাযানে এর. ক্ষতিপূরণ হিসাবে তিনি দশ দিনের স্থলে ইতেকাফ করেছেন বিশ দিন। এটাও সুন্নাত দেখুন, রাসূলুল্লাহ (সা.) ছোটদেরকে কিভাবে মূল্যায়ন করলেন। ইতেকাফের মত স্পষ্ট আমলও এমনভাবে আদায় করেছেন যে, যেন অপরের মনে কষ্ট না যায়। আমলও করলেন, অপরের মনে কষ্টও দিলেন না। এতে আমাদের জন্য এ শিক্ষাও রয়েছে যে, যে আমলটি ফরয, ওয়াজিব পর্যায়ের নয়; বরং মুস্তাহাব ওই আমলটির কারণে যদি কারও মনে কষ্ট যায়, তাহলে প্রয়োজনে রা রজত রন হি এর সুন্নাত । ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।