_. প্রত্যেক সাহাবীর মেযাজের মূল্যায়ন এখান থেকে একটু ভাবুন যে, রাসূলুল্লাহ (সা.) কতটা সতর্ক দৃষ্টি রেখেছিলেন সাহাবায়ে কেরামের রুচি ও মেযাজের প্রতি । একথা ভাবেন নি যে, আমি শিক্ষক; সে আমার ছাত্র । আমি পীর; সে আমার মুরিদ । সুতরাং অধিকার সবই আমার; তার কোনো অধিকার নেই। বরং তিনি প্রতিজন সাহাবীর রুচির মর্যাদা দিয়েছেন এবং আমাদেরকেও অপরের রুচিবোধের মূল্যায়ন করার শিক্ষা দিয়েছেন। উম্মুহাতুল মুমিনীন ও আয়েশা (রা.)-এর রুচির মূল্যায়ন একবারের ঘটনা । রাসূলুল্লাহ (সা.) ইতেকাফ করার ইচ্ছা করলেন.। হযরত আয়েশা (রা.)ও তখন তার সঙ্গে ইতেকাফ করার ইচ্ছা ব্যক্ত করলেন। এমনিতে মহিলাদের ইতেকাফ মসজিদে নয়; বরং ঘরেই করা উচিত। কিন্তু আয়েশা (রা.) এর ব্যাপারটি ছিলো ভিন্ন। কেননা, আয়েশা (রা.)-এর ঘরের দরজা মসজিদের দিকে খোলা ছিলো। সুতরাং তার ইতেকাফের স্থান দরজার সামনে করা হলে এবং রাসূলুল্লাহ (সা.)-এরও ইতেকাফের স্থান সেখানে করা হলে পর্দা লংঘনের আশংকা থাকতো না। সেজন্য তার ইতেকাফের কারণে সমস্যা সৃষ্টি হওয়ার কথা নয়। তাই তিনি যখন রাসূলুল্লাহ (সা.)-এর কাছে অনুমতি চাইলেন, রাসূলুল্লাহ (সা.) অনুমতি দিয়ে দিলেন। এদিকে রামাযানের বিশ তারিখে রাস্লুল্লাহ (সা.) কোনো প্রয়োজনে বাইরে গেলেন। যখন ফিরে এলেন, দেখতে পেলেন মসজিদে নববীতে অনেকগুলো তীবু। সাহাবায়ে কেরামের নিকট জিজ্ঞেস করে জানতে পারলেন, এসব তাবু উন্মাহাতুল মুমিনীনের ৷ আয়েশা (রা.)-এর অনুমতি প্রান্তিকে অন্যান্য স্ত্রীগণও সৌভাগ্য অর্জনের সুযোগ মনে করে তারাও মসজিদে তাবু করে নিলেন। এ অবস্থায় রাসূলুল্লাহ (সা.) অনুতব করলেন, আয়েশা (রা.)-এর ব্যাপার আর অন্যান্য স্ত্রীর ব্যাপার এক নয়। কারণ, আয়েশা (বা.) প্রয়োজনে পর্দা লংঘন ছাড়াই ঘরে যেতে পারবেন। পক্ষান্তরে অন্যান্য উম্ঘাহাতুল মুমিনীনের আবাসস্থল মসজিদ থেকে দূরে হওয়ার কারণে বারবার আসা-যাওয়ার কারণে পর্দা লংঘনের আশংকা রয়েছে। তাছাড়া মহিলাদের মসজিদে ইতেকাফ করা উচিতও নয়। তাই তাদের তাবু দেখে রাসূলুল্লাহ (সা.) বললেন- চে শা ০১৮ ৮] এরা কী এভাবে সাওয়াব উপার্জন করতে চাচ্ছে? অর্থাৎ মহিলাদের এভাবে ইতেকাফ করার মাঝে কোনো সাওয়াব নেই। ড৮৬/৮৮.21107001179..00170
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।