Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

পিপিপি পিপিপি কপ কপ শপ রাসূলুল্লাহ (সা.) তার সকল সাহাবীর রুচি ও স্বভাব সম্পর্কে ধারণা রাখতেন। উসমান (রা.) সম্পর্কে জানতেন যে, তিনি একজন লজ্জাশীল পুরচ্ষ। হু পর্যন্ত পুরুষের সতর। তাই এর আগ পর্যস্ত খোলা রাখা নাজায়েয নয়। এ জন্যই তিনি হযরত আবু বকর ও উমর (রা.)-এয় আগমনের পরেও পবিব্র পা খোলা রেখেছিলেন, কিন্তু উসমান (রা.)-এর বেলায় তিনি ভাবলেন, উসমান যেহেতু স্বতাবগতভাবেই লান্ধুক, তাই তার সামনেও যদি পা খুলে রাখি, তাহলে এটা তার সাধারণ স্বভাববিরোধী হবে, হয়ত সে লজ্জা পাবে। এ কারণে তার আগমনের পূর্বে তিনি পা ঢেকে নিলেন এবং লুঙ্গি নীচু করে নিলেন”! রাসূলুল্লাহ (সা.)-এর সামান্য ইঙ্গিতে খারা নিজেদেরকে কুরবান করে দেয়ার জন্য প্রতিটি মুহূর্তে প্রস্তুত থাকতেন, তারাই তো সাহাবায়ে কেরাম। এরপরেও আল্লাহর রাসূল (সা.) তাদের রুচি ও স্বভাবের প্রতি সম্মান দেখাতেন। মনে করুন, উসমান (রা.)-এর আগমনের কারণে তিনি যদি লুঙ্গি না উঠাতেন, তাহলে উসমান (রা.)-এর পক্ষ থেকে কি কোনো অভিযোগ উঠতো? মোটেও নয়। কিন্ত রাসূলুল্লাহ (সা.) উম্মতকে শিক্ষা দিলেন যে, যার স্বভাব যেমন তার সঙ্গে ব্যবহার কর তেমন। লোক বুঝে কথা বল, পাত্র বুঝে বন্ত রাখ। উমর (রা.)-এর স্বভাবের মূল্যায়ন হযরত উমর (রা.) একবার এলেন রাসূলুল্লাহ-এর দরবারে । রাসূলুল্লাহ (সা.) তাকে বললেন, উমর, আমি এক বিন্ময়কর স্বপ্র দেখেছি। স্বপ্রে জান্নাত দেখলাম। সেখানে একটি সুবিশাল অট্টালিকাও দেখলাম । জিজ্ঞেস করলাম, এটা কার? বলা হলো, এটা উমরের। অস্টালিকাটি আমার কাছে চমতকার মনে হয়েছে। মন চেয়েছে যে, একটু প্রবেশ করি এবং দ্বুরে-ঘুরে দেখি কিন্তু উমর, তখনই তোমার আত্মমর্যাদাবোধের কথা মনে পড়ে গেলো। আল্লাহ তা"আলা যা তোমাকে বেশি দান করেছেন। শোনো উমর! এজন্যই আমার মনে হলো, তোমার আগে তোমার ভবনে প্রবেশ করা তোমার আত্মমর্যাদাবোধের সঙ্গে অসঙ্গতিশীল হবে । তাই তোমার ভবনটাতে ঢুকলাম না। হযরত উমর (রা.) এ কথা শুনে কেঁদে ফেললেন। বললেন, 1 41 0.) 1 ৫1:59 অর্থাৎ- ইয়া রাসূলুল্লাহ! আপনার বেলায়ও কি আমার এ আত্মমর্ধাদাবোধ! তা যদি থেকে থাকে, তবে আপনার বেলায় তো নয়। তা তো অন্যদের বেলায়। ড/৮৮/.2111)00109,.0010)

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।