Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফে এসেছে, একবারের ঘটনা, রাসূলুল্লাহ (সা.) অবস্থান করছিলেন নিজেরই বাসগৃহে। পরিধানে ছিল সেলাইবিহীন লুঙ্গি। নুঙ্গিটা তিনি বেশ উঁচু করে পরেছিলেন। সম্ভবত ঘটনাটি তখনকার, যখন হাটু সতরের অন্তর্ভুক্ত ছিলো না। অবশ্য কোনো কোনো বর্ণনামতে তিনি লুঙ্গি যদিও উচু করে পরেছিলেন, তবে এতটুকু উচু করে পরেননি যে, হাটুর উপর চলে গিয়েছিলো । ইত্যবসরে দরজা নক করার শব্দ হলো। জানা গেলো, হযরত আবু বকর সিদ্দীক (রা.) এস্মেছেন। রাসূলুল্লাহ সো.) তাকে ভেতরে প্রবেশের অনুমতি দিলেন। তিনি ভেতরে প্রবেশ করে রাসূলুল্লাহ (সা.)-এর পাশে বসলেন। আর রাসূলুল্লাহ যেভাবে বসা ছিলেন, সেভাবেই বসে রইলেন। পবিত্র পা তার আগের মতই উন্মোচিত থাকলো । কিছুক্ষণ পর আবার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। জানা গেলো, এবার এসেছেন হযরত উমর (রা.)। রাসূলুল্লাহ (সা.) তাকেও ভেতরে প্রবেশের অনুমতি দিলেন। তিনিও রাসূলের পাশেই বসলেন। রাসূলুল্লাহ (সা.) এবারও নড়লেন না। পূর্বের মতই পা খোলা রাখলেন। আরো কিছুক্ষণ পর দরজায় করাঘাতের শব্দ হলো। রাসূলুল্লাহ (সা.) জিজ্ঞেস করলেন, কে? জবাব এলো, আমি উসমান। রাসূলুল্লাহ (সা.) সঙ্গে-সঙ্গে লুললিটা|নামিয়ে নিলেন এবং নিজের পবিভ্র পা ভালোভাবে ঢেকে দিলেন। তারপর উসমান (রা.)কে অনুমতি দিলেন ভেতরে আসার ৷ তিনিও ভেতরে প্রবেশ করে বসে পড়লেন। ফেরেশতারা যাকে লজ্জা পেতো এ সাহাবী উক্ত দৃশ্য অবলোকন করছিলেন। তিনি আরয করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের আগমনে এবং এরপর উমরের আগমনে আপনি নড়লেন না, লুঙ্গিও নামালেন না; কিন্তু যখনই উসমান এল, তখন লুঙ্গি নামিয়ে দিলেন। আপনার পবিভ্র পা ঢেকে দিলেন। এর কারণ কি? রাসূলুল্লাহ (সা.) উত্তর দিলেন, যাকে দেখে ফেরেশঅরাও লজ্জিত হন, আমি কেন তাকে লজ্জা পাবো না? লজ্জা ছিলো পরিপূর্ণ লজ্জাশীল ও পূর্ণাঙ্গ মুমিন হযরত উসমান (রা.) এর বিশেষ গুণ । এক্ষেত্রে আল্লাহ তাকে সুউচ্চ মাকাম দান করেছিলেন । তার উপাধি ছিলো- ৩731) ০) 0৫ অর্থাৎ- পরিপূর্ণ লঙ্জাশীল ও পূর্ণাঙ্গ ঈমানদার । ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।