Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ডা. আবদুল হাই (রহ.) বলতেন, বান্দা যখন আল্লাহকে ভালোবাসে, তখন যেন আল্লাহ বলেন, যদি তুমি আমাকে ভালোবেসে থাক, তাহলে আমাকে তো এ দুনিয়াতে তুমি কাছে পাবে না, তবে হ্যা, আমার বান্দাদেরকে পাবে, পাবে আমার সৃষ্টিকূলকে। সুতরাং তুমি তাদেরকে ভালোবাস । আর এ ভালোবাসার দাবী হলো তুমি তাদেরকে সন্তরষ্ট কর। আমাদের সমাজে এক্ষেত্রে দুধরনের রীতি পাওয়া যায়। উদারনীতি ও সংকীর্ণনীতি। অথচ সঠিক নীতি হলো মধ্যপন্থার নীতি। অনেকে অপর মুসলমানকে খুশি করার বিষয়টি মোটেও গুরুতৃ দেয় না। তারা জানে না, এটি কত মহান ইবাদত। একজন মুসলমানকে খুশি করলে আল্লাহ তাকে শুভ পরিণাম দেন- এ ব্যাপারটির অনুভূতিও তাদের অন্তরে নেই। বুযুর্গানে-ছ্বীন বলেছেন-_ ৩০1/16-51-45, অর্থাৎ কোনো মুসলমানের অন্তর জয় করে নেয়া হজ্জে আকবার সমতুল্য । কথাটি নিছক কথার কথা নয়। বাস্তবে মুসলমানকে খুশি করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। অপরকে খুশি করার ফল ঝগড়া-বিবাদ নেই, হিংসা-ফ্যাসাদ নেই এমন স্বপ্নের দুনিয়া তো জানাততুল্য। একটু ভেবে দেখুন, প্রত্যেক মানুষের অন্তরে যদি অপরকে খুশি করার মানসিকতা সৃষ্টি হয়, তাহলে দুনিয়াতে কি এ চিত্রই ফুটে উঠবে না? তাই বিষয়টির প্রতি যত্ুবান হোন, খুব গুরুত্ব দিন। প্রয়োজনে নিজে একটু কষ্ট করুন। এক-দুমিনিটের কষ্ট সয়ে নিতে পারলে এবং এতে অপর মুসলমান খুশি হলে আল্লাহ তা'আলা পরকালে অনেক সাওয়াব দান করবেন। হাস্যোজ্ছল চেহারায় সাক্ষাত করা একটি সদকা এক হাদীসে রাসূলুল্লাহ (সা.) বিভিন্ন ধরনের সদকার কথা বলেছেন। বলেছেন এই আমল সদকা, ওই আমল সদকা এবং সেই আমলও সদকা। অর্থাৎ এসব আমলে ঠিক সদকার মত সাওয়াব পাওয়া যাবে। তারপর এ হাদীসের একটি অংশে তিনি ইরশাদ করেছেন- ০৮ ৯ ৮৭ ভ্ 9 ঞ ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।