Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

ভাবনা তিরোহিত থাকে, তাহলে প্রকৃত অর্থে সে মানুষ নয়। সে হিংঘ্রপ্রাণী। সে তখন সবসময় কামনা করে পার্থিব লোভ-লাভ | এ কামনা চরিতার্থ করতে কারো গলায় ছুরি চালাতে, কাউকে লাশ বানাতে তার একটুও দ্বিধা হয় না। তার কামনাজুড়ে থাকে একটাই ভাবনা- যে করেই হোক এ দুনিয়াটা আমার চাই। মানুষ সত্যিকার অর্থে মানুষ হতে হলে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে তাকে ভাবতেই হবে। আর এটা অর্জিত হয় আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমেই । বুযুর্গানে-দ্বীনের সংস্পর্শই একজন মানুষকে সত্যিকার অর্থে মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। বর্তমান পৃথিবীর করুণ অবস্থা চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা । বইছে সমস্যার ঝড়। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য খোলা হয় নানারকম অফিস। কায়েম করা হয়েছে আদালত । বসানো হয়েছে পুলিশ। কিন্তু সরকারী অফিসগুলোতেই চলে ঘুষের বাণিজ্য । বলুন, এর কী কোনো চিকিৎসা আছে। এর চিকিৎসার জন্য নতুন আদালত বসানো হয়েছে- দুর্নীতি দমন আদালত । এখন সে আদালতেও ঘুষ লাগে । আগে যেখানে পাচ টাকা ঘুষ হলে চলতো, এখন সেখানে গুণতে হচ্ছে দশ টাকা। ঘুষের এক অংশ পাচ্ছে সরকারী কর্মকর্তা, আরেক অংশ নিচ্ছে দুর্নীতি দমন ব্যুরো । তারপর এ দুর্নীতি দমন ব্যুরোর জন্য নিয়োগ দেয়া হয়েছে উপদেষ্টামগ্ডলী। এখন এসব উপদেষ্টার জন্যও দরকার হয় ঘুষের অর্থ । এভাবে ক্রমশ ঘুষের ফিরিস্তি কেবল দীর্ঘ হচ্ছে। কারণ, ঘুষ প্রতিরোধের জন্য যাকে বসানো হয়, তার মাথাতেই থাকে ঘুষের ফন্দি-ফিকির। কী করে আমার বাড়িটা অন্যের বাড়ির চেয়ে চমৎকার হবে। অন্যের গাড়ির চেয়ে আমার গাড়ি কি করে বেশি দামী হবে? কী করে আমার পোশাকটা অপরেরটার চাইতে বেশি জমকালো হবে? ফলে অফিস-আদালত যতই বাড়ছে, যতই নিত্যনতুন আইন প্রণয়ন হচ্ছে, ততই ঘুষের প্রতাপ বাড়ছে। আইন বিক্রি হচ্ছে এক-দুই টাকায় । আমি দৃঢ়তার সঙ্গে একথা দাবী করতে পারি যে, যদি আল্লাহর ভয় না থাকে, যদি আখেরাতের চিন্তা প্রতিষ্ঠিত না থাকে, যদি আল্লাহর সামনে জবাবদিহিতার অনুভূতি না থাকে, ভাহলে এই আইন, এই অফিস-আদালত, এই পুলিশ কিছুই করতে পারবে না। সবই অনর্থক। আমেরিকা পৃথিবীর সবচেয়ে সভ্য রাষ্ট্র। যেখানকার প্রতিজন মানুষ শিক্ষিত। একশতে একশজনই শিক্ষিত। অর্থ-প্রাচূর্য রীতিমত সেখানে থৈ থৈ করছে। বিজ্ঞান ও টেকনোলজি ঝুমঝুম করছে। পুলিশ সর্বদা সজাগ ও সতর্ক। ড৮৬/৮৮.21107001179..00170

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।