আমি অবশ্যই তোমাদের হাত-পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং আমি তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে শূলে চড়াবো। তখন তোমরা নিশ্চিতরূপে টের পাবে আমাদের মধ্যে কার শাস্তি কঠোরতর ও অধিকতর স্থায়ী। -(সূরা ত্োয়া-হা : ৭১) ফেরাউন যাদুকরদেরকে শাসাচ্ছে। একবার ভেবে দেখুন, এ যাদুকররাই একটু আগে ফেরাউনের সঙ্গে নিজেদের যাদুর বিনিময় নিয়ে দরদাম করেছে। জানতে চেয়েছে যাদুর যুদ্ধে বিজয়ী হলে আমরা কী পাবো? আর এখন তাদের সামনে সেই লোভ-লাভের স্বপ্র তো নেই-ই, উপরস্ত্র তাদের সামনে ঝুলছে 77554755777 ১০931450503 ৪ ৮1৫৬ 5 এ শর 91113 [9৪] : 4৮ ৪)১৮) ০৮৩ 5116 আমাদের কাছে সুস্পষ্ট যে প্রমাণ এসেছে, তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার উপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেবোনা । কাজেই তুমি যা ইচ্ছা তা কর। (সূরা ত্োয়া-হা : ৭২) / যাদুকরদের স্পষ্ট বক্তব্য, তুমি আমাদের মারতে পার, কাটতে পার, ফাঁসিতে ঝোলাতে পার- যা ইচ্ছা শাস্তি দিতে পার। এতে আমাদের টনক নড়বে না। এসবই তো দুনিয়ার ফয়সালা । আর আমাদের সামনে রয়েছে আখেরাতের দৃশ্য। চিরস্থায়ী জীবনের দৃশ্য । সে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সুতরাং তোমার ধমককে আমরা পরওয়া করি না। দেখুন, এক মুহূর্ত পূর্বেও যারা ছিলো দুনিয়াপৃজারী, 88 নিজেদের যাদুর পারিশ্রমিক নিয়ে ফেরাউনের সঙ্গে দর কষাকষি করেছিলো তারাই এখন ফাঁসিতে ঝুলতে প্রস্তুত। এ পরিবর্তন কীভাবে এলো? মূলত এর কারণ হলো ঈমান ও সংস্পর্শের সম্মিলন। এর মাধ্যমেই তাদের জীবনের পরিপূর্ণ পরিবর্তন ঘটেছে। সংস্পর্শের ফায়দা মূলকথা হলো, ঈমান ও বিশ্বাসের সঙ্গে যখন সংস্পর্শ মিলিত হয়, তখনই অন্তরের মধ্যে এ জযবা সৃষ্টি হয়। পার্থিব লোভ-লালসা তখন অস্তর থেকে মিটে যায়। সেখানে প্রবল হয়ে উঠে আখেরাতের চিন্তা। আখেরাতের ভাবনাই মানুষকে সত্যিকার অর্থে মানুষ করে তোলে । যদি কারও অন্তরে আখেরাতের ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।