Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

হযরত উমর (রা.)-এর আরেকটি ঘটনা জনগণের অবস্থা দেখা-শোনার জন্য হযরত উমর (রা.) মাঝে-মধ্যে এদিক- সেদিক ঘুরে বেড়াতেন। একরাতের ঘটনা । তখন রাত প্রায় শেষ। একটি ঘরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। ঘরের ভেতর থেকে দুজন নারীর আওয়াজ আসছিলো । উমর (রা.) লক্ষ্য করে শুনলেন, একজন মা অপরজন মেয়ে। মা মেয়েকে বলছে, দুধ দোহনের সময় হয়েছে । আজকাল আমাদের গাভিটা দুধও কম দেয়। আজকের দুধের সঙ্গে পানি মিশিয়ে দিও। মেয়ে বললো, মা, দুধের সঙ্গে পানি মেশাবো কেমন করে? আমিরুল মুমিনীন উমর (রা.) তো নিষেধ করেছেন। মা বললো, হ্যা আমিরুল মুমিনীন বলেছেন বটে। কিন্ত তিনি তো এখানে উপস্থিত নেই। আমি যে দুধের সঙ্গে পানি মেশাচিছ, তা তো তিনি দেখছেন না। তিনি তো এখন বাড়িতে ঘুমোচ্ছেন। মেয়ে বললো, মা, ঠিক আছে, আমিরুল মুমিনীন হয়ত বাড়িতে ঘুমোচ্ছেন। তিনি হয়ত আমাদের এ দুনীতি দেখবেন না। কিন্ত্রী আমিরুল মুমিনীনের মালিক তো দেখছেন। তিনি যখন দেখছেন, তখন আমি দুধের সঙ্গে পানি মেশাবো কী করে? হযরত উমর (রা.) বাইরে দীড়িয়ে মা-মেয়ের কথোপকথন শুনছেন। ফজর নামাযের পর মেয়েটি সম্পর্কে খোঁজখবর নিলেন। তারপর তাকে ডেকে এনে নিজের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। তারই গর্ভের গর্বিত ফসল ছিলেন আমিরুল মুমিনীন হযরত উমর ইবনে আবদুল আযীয (রহ.), যিনি “দ্বিতীয় উমর' নামে খ্যাতি লাভ করেছিলেন । আখেরাত ভাবনা এটাই আখেরাত-ভাবনার সোনালী চিত্র। মূলত আল্লাহ্‌ তা'আলা চান আমাদের অন্তরে এ ভাবনাটাই সদা প্রবল ও বলীয়ান থাকুক । আলোচ্য আয়াতে একথাই বলা হয়েছে- আখেরাতের জীবনই উত্তম ও চিরস্থায়ী । এ চিন্তা যদি মানুষের অন্তরে পরিপূর্ণ শক্তিমত্তা নিয়ে টিকে থাকে, তাহলে সে আর কোনো অন্যায় কাজে হাত-পা চালাবে না। সে চিন্তা করবে যে, আমাকে গড়তে হবে আমার আখেরাত । আমাকেই আমার জান্নাত প্রস্তুত করতে হবে। যে কোনো মূল্যেই আমাকে আল্লাহকে রাজি-খুশি করতে হবে। আল্লাহ অসস্তষ্ট হন এমন কোনো কাজে হাত দেয়ার সুযোগ আমার নেই। জীবনে কত মানুষকে মরতে দেখলাম । কত মানুষকে কবরের ঠিকানায় চলে যেতে দেখলাম । একদিন তো আমার পালাও এসে যাবে। কবরের আযাবের বিবরণ আল্লাহর রাসূল (সা.) ড/৮৮৮/.2111)00109..0010)

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।