Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

হযরত উমর (রা.)-এর ঘটনা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.)। অর্ধ পৃথিবী শাসন করেছিলেন তিনি। তার প্রতাপে সমকালীন পরাশক্তি কাইসার ও কিসরা থরথর করে কাঁপতো। মহান এই খলিফা সফরে বেরিয়েছিলেন। পরনে ধুলোমলিন কাপড়। বুঝার উপায় নেই ইনিই অর্ধপৃথিবীর শাসক! পথ চলতে-চলতে তার পাথেয় ফুরিয়ে গেলো । প্রচণ্ড ক্ষুধা পেলো । সেকালে তো পথেঘাটে হোটেল- রেস্টুরেন্টের ব্যবস্থা ছিলো না। ক্ষুধার জ্বালায় যখন তিনি ক্লান্ত হয়ে পড়লেন, তখন দেখলেন বকরির একটি পাল। তাই ভাবলেন, বকরির মালিকের কাছ থেকে কিছু দুধ চেয়ে নিয়ে পান করা যায়। কাছে গিয়ে দেখলেন, একজন লোক বকরিগুলো চরাচ্ছে। তাকে বললেন, আমি একজন ক্ষুধার্ত মুসাফির । আমাকে একটু দুধ দাও, তুমি চাইলে তার মূল্য দিয়ে দেবো । লোকটি উত্তর দিলো, জনাব, আমি আপনাকে দুধ অবশ্যই দিতাম। কিন্ত্র সমস্যা হলো বকরিগুলোর মালিক আমি নই। আমি একজন রাখালমাত্র । সুতরাং আমি আমার মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ দিতে পারবো না। এ অধিকার আমার নেই। হযরত উমর (রা.) শুধু শাসকই ছিলেন না, তিনি একজন শিক্ষক ও মুরুব্বিও ছিলেন। তিনি যখন ঘুরতে বের হতেন, তখন তার প্রজাদেরকে পরীক্ষা করতেন। ভাবলেন, এ রাখাল ছেলেটিরও পরীক্ষা নেয়া যাক। তাই তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, বৎস! এক কাজ করো, এতে তোমারও লাভ হবে আমারও ফায়দা হবে। রাখাল বললো, আমাকে আপনি কী করতে বলছেন? উমর (রা.) বললেন, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও । আমি তোমাকে তার মূল্য দিয়ে দেবো । বকরিটা আমি নিয়ে যাবো। তার দুধ পান করবো । প্রয়োজনে জবাই করেও খেতে পারবো । আর তুমি তার মূল্য পেয়ে যাবে। মালিক এসে যদি তোমাকে জিজ্ঞেস করে. তাহলে বলে দেবে, বাঘ খেয়ে ফেলেছে। ব্যস, তোমারও লাভ আমারও লাভ । তুমি পাবে টাকা আর আমি পাবো ছাগল। উমর (রা.)-এর উক্ত প্রস্তাব শুনে রাখাল সঙ্গে-সঙ্গে সজোরে বলে উঠলো- এ 0017৯ ৮ হে মিয়া! তবে আল্লাহ গেলেন কোথায়? হযরত উমর মূলত ছেলেটিকে যাচাই করতে চেয়েছিলেন। ছেলেটি পাস করে ফেললো । তাই উমর (রা.) তাকে বললেন, তোমার মত মানুষ যতদিন এ উম্মতের মাঝে পাওয়া যাবে, ততদিন পর্যস্ত কল্যাণ ও সফলতা তাদের পদচুম্বন করবে। ড৮৮৮/.2111)00109..0010)

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।