কোনো ব্যবস্থা করেননি। তাই আমার কাছে আপনার চাইতে বোকা দ্বিতীয় কাউকে মনে হয় না। সুতরাং নিন, এ ছড়িটির উপযুক্ত আপনিই। বাহলুলের কথা শুনো বাদশাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমি মনে করতাম, তুমি একজন মজনু । কিন্ত আজ বুঝতে পারলাম তোমার চেয়ে বড় বুদ্ধিমান কেউ নেই। রা মরণকে স্মরণ করুন এটা বাস্তব সত্য যে, এ পৃথিবীতে ছোট একটি সফরেও মানুষ কত রকমের প্রস্ততি গ্রহণ করে। ওই সফর সম্পর্কে বারবার আলোচনা করে এবং পরিকল্পনা গ্রহণ করে। কিন্তু আখেরাতের সফর সামনে চলে এলেও আমাদের মনে কোনো অনুভূতি জাগে না। এ পৃথিবীতে মানুষ এমনভাবে জীবন কাটাতে থাকে যে, দেখে মনে হয় তাকে ছাড়া পৃথিবী নামক গাড়িটি চলবে না, আমি না থাকলে সন্ত [নদের অবস্থা কী হবে? আমার স্ত্রীর কী হবে? ব্যবসা-বাণিজ্যের কী হবে? আরও কত চিস্তা। অথচ এরই মধ্য দিয়ে যে আখেরাতের সফর একেবারে কাছে চলে এসেছে- একথা ভাবতেও প্রস্তুত নই আমরা । নিজের হাতে কত জানাযা কাধে নিচ্ছি, প্রিয়জনকে কবরে শুইয়ে দিচ্ছি, কবরের উপর মাটি বিছিয়ে দিচ্ছি, তারপর সেখান থেকে এমনভাবে চলে আসি, মনে হয় যেন এটা একাস্ত তার ব্যক্তিগত ঘটনা । এ মরণ ও কবরের সঙ্গে আমার কোনোই সম্পর্ক নেই। অথচ রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, তোমরা মৃত্যু নামক খুব সত্যকে স্মরণ করো, যা সকল স্বাদকে নিঃশেষ করে দেয়। কিন্ত্র আমরা যদি নিজেদের হিসাবটা কষে দেখি, তাহলে কী পাবো? কতটুকু সময় ব্যয় করি মরণের কথা স্মরণ করে? মূলত এ হাদীসে রাসূলুল্লাহ (সা.) আমাদের মৌলিক ব্যাধির প্রতি ইঙ্গিত করেছেন। বলে দিয়েছেন, আমাদের মূল ব্যাধিটা হলো আমরা আখেরাত সম্পর্কে গাফেল। তাই আমাদেরকে বারবার মরণের চিস্তা করার জন্য বলা হয়েছে। বাস্তবেই যদি আমরা মরণের স্মরণকে সতেজ রাখি, তাহলে জীবনের সকল সমস্যা কেটে যাবে। অন্যায়-অত্যাচার অশান্তি ও নিরাপত্তাহীনতার যে ঝড় চলছে, তা আপনা-আপনি দূর হয়ে যাবে। এ পৃথিবীর বুকে রাসূলুল্লাহ (সা.) মানুষের মাঝে মূলত এ চিন্তাটাকেই ঢুকিয়ে দিয়েছেন। এ চিস্তার কারণেই তৎকালীন পৃথিবী শাস্তি ও নিরাপত্তার সমৃদ্ধ হতে পেরেছিলো। সীরাতের কিতাবাদিতে তৎকালীন পৃথিবীর যে শাস্তির চিত্র চিত্রিত হয়েছে, তা মূলত এ আখেরাত ভাবনারই ফসল । মানুষের মনে যখন জান্নাতের চিন্তা ও দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত থাকে, তখন সে প্রতিটি পদক্ষেপে আল্লাহ্র সন্তুষ্টির কথাই ভাবে । ড$/৬৮.911000901179,.0090
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।