তখন ছিলো বাদশাহ হারুনুর রশীদের যুগ। বাহলুলের সঙ্গে বাদশাহ অনেক সময় রসিকতা করতেন। তিনি ঘোষণা দিয়ে রেখেছিলেন, বাহলুলের জন্য আমার পথ খোলা । যখনই সে আসতে চাইবে, বাধা দিবে না। বরং সোজা আমার কাছে পৌছে দিবে। একদিনের ঘটনা । বাদশাহর হাতে একটি ছড়ি ছিলো । তিনি রসিকতা করে সেটি বাহলুলের হাতে তুলে দিয়ে বললেন, এ ছড়িটি আমি তোমার কাছে আমানত হিসাবে রাখছি। এ পৃথিবীতে তোমার চাইতে বোকা কাউকে পেলে তাকে আমার পক্ষ থেকে ছড়িটি উপহার দিয়ো। মুল্ত এখানে বাদশাহ বাহলুলকে বোঝাতে চেয়েছেন, বাহলুল, এ পৃথিবীতে তুমি সবচেয়ে বড় বেকুব । বাহলুল ছড়িটা নিজের কাছে রেখে দিলো। কথাবার্তা চলছে, আসা-যাওয়াও চলছে। ইতোমধ্যে কয়েক বছর, কয়েক মাস কেটে গেলো। একবার বাদশাহ অসুস্থ হয়ে পড়লেন। শয্যাশার়ী বাদশাহ চলাফেরাও করতে পারছেন না। চিকিৎসকগণ বাইরে যেতে নিষেধ করে দিয়েছেন। সংবাদ পেয়ে দরবেশ বাহলুল বাদশাহকে দেখতে ছুটে এলো। বললো, আমীরুল মুমিনীন, কী খবর? বাদশাহ উত্তর দিলেন, বাহলুল, খবর আর কী? সামনে দীর্ঘ সফর। বাহলুল বললো, কোথায় যাবেন আমিরুল মুমিনীন? বাদশাহ বললেন, আখেরাতের সফর। বাহলুল বললো, আচ্ছা! তাহলে নিশ্চয় সেখানে অনেক সৈন্য-সামন্ত পাঠিয়েছেন। তাবুর ব্যবস্থাও করেছেন। বাদশাহ বললেন, বাহলুল! তুমি তো দেখি আজব কথা বলছো। এটা এমন সফর যে, এখানে তাঁবু কিংবা সৈন্য-সামস্তের ব্যবস্থা করা যায় না। বাহলুল বললো, আচ্ছা! তাহলে ফিরছেন কবে? বাদশাহ বললেন, তুমি এ কেমন কথা বলছো? এ সফর থেকে কেউ কি কোনো দিন ফিরে আসে? বাহলুল বললো, তবে তো এটা অনেক দীর্ঘ সফর। এ সফরে তাবুর ব্যবস্থা করা যায় না, বডিগার্ডের ব্যবস্থাও করা যায় না। বাদশাহ বললেন, হ্যা বাহলুল! এই সফর এমনই। বাহলুল বললো, তাহলে শুনুন। আপনি অনেক দিন আগে আমার কাছে একটি আমানত রেখেছিলেন এবং বলেছিলেন, এ পৃথিবীতে আমার চাইতে বোকা কাউকে পেলে তাকে যেন ওই আমানতটা আপনার পক্ষ থেকে উপহারম্বূপ দেই । আজ আমার মনে হলো, উপহারটির সর্বাধিক উপযুক্ত ব্যক্তি আপনি নিজেই। কারণ, আমি জীবনে বহুবার দেখেছি, আপনার একটি ছোট্ট সফরেও অনেক সৈন্য-সামস্তকে আপনার আগমনী বার্তা নিয়ে পাঠাতেন। তারা আপনার পথ তৈরি রাখতো । পথে-পথে তাবু তৈরি করে আপনার বিশ্রামের ব্যবস্থা করতো । অথচ আজ আপনি যে দীর্ঘ সফরে যাচ্ছেন, তার জন্য এরূপ ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।