Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

.00016719 | ১৭৪... _.... ইসলাহী খুতুবাত, গেছে। কিন্ত আখেরাতে যখন কারো সামনে খাবার পরিবেশিত হবে, সেখানে এ জাতীয় বিস্বাদ কিংবা অনাগ্রহ সৃষ্টি হবে না। খেতে খেতে উদর পুরে গেলেও তার স্বাদ ও আকর্ষণে একটুও কমতি আসবে না। কোনোকালেও তার আশখ্বহ শেষ হবে না। কারণ, সেখানকার স্বাদ চিরস্থায়ী, এজন্যই আল্লাহ তা'আলা বলেছেন, পরকাল উত্তম। পরকালীন জীবনটাই টেকসই জীবন। দুনিয়ার জীবন অধম ও ক্ষণস্থায়ী:। অথচ এতদসত্বেও এ দুনিয়ার প্রতি তোমাদের আকর্ষণ এতটাই প্রবল যে, তোমরা আখেরাতের উপর তাকে প্রাধান্য দিয়ে থাক। আকণ্ঠ ডুবে থাক এরই নেশায় । ফলে আখেরাতের কথা তোমাদের মনে থাকে না। মৃত্যু সুনিশ্চিত এ পৃথিবীতে সকলকেই মরতে হবে- একথাটা যতটা সুনিশ্চিত ও সর্বজনবিদিত, অন্য কোনো কথা এতটা সুনিশ্চিত ও সর্বজনস্বীকৃত নয়। কী মুসলিম কী অমুসলিম বরং মানুষমাত্রই বিশ্বাস করে একদিন তাকে মরতে হবে। মানুষ আল্লাহকে অস্বীকার করছে; কিন্ত আজ পর্যস্ত কেউ মরণকে অস্বীকার করেনি। মৃত্যু সম্পর্কে বড়-বড় নাস্তিক ও খোদাদ্রোহীরও মতভিন্নতা নেই। বিজ্ঞান উৎকর্ষ লাভ করেছে। মানুষ চাদে গিয়ে পৌছেছে। মঙ্গলগ্রহে গিয়ে নেমেছে। কম্পিউটার আবিষ্কার করেছে। এমনকি কৃত্রিম মানুষ রোবটও বানিয়েছে। কিন্ত এসব বিজ্ঞানীকে জিজ্ঞেস করুন, তোমার সামনে যে মানুষটি বসে আছে, সে আর কতদিন বাচবে? এখানে এসে সকল আবিষ্কার, সব বিজ্ঞানই ফেল। কিন্ত্র বিস্ময়কর ব্যাপার হলো এই, এ সহজ কথাটা যতটা সুনিশ্চিত এবং তার আগমনটা যতটা অনিশ্চিত, মৃত্যু সম্পর্কে আমাদের উদাসীনতা তার চেয়ে বেশি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাবার আগ পর্যস্ত আমরা কী নিয়ে ভাবি? আমরা ভাবি, আমাদের দৃনিয়াদারির কথা৷ পেশাগত কাজ- কর্মের কথা । ভাবি চাকরির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, ক্ষেত-খামারের কথা । মাথা-মু আরো কত কী ভাবি! কিন্তু একথা কি ভাবি যে, আমাকে একদিন কবরে যেতে হবে? সেখানে কী অবস্থার মুখোমুখি হতে হবে? হযরত বাছুলুলের ঘটনা বাহলুল ছিলেন একজন মজনু ধরনের বুযুর্গ । তাই তাকে “মাজযুব বাহলুল" বলা হতো, তবে কথা ছিলো তার পাখ্ডিত্যে ভরা । এ কারণে মানুষ তাকে জ্ঞানী বাহলুল'ও বলতো । তিনি মজনুও ছিলেন, পাপ্ততও ছিলেন। ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।