Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

_ এছাড়া আল্লাহ তা'আলা তৃতীয় আরেকটি জগত সৃষ্টি করেছেন, যার নাম দুনিয়া। এখানে সুখও আছে, দুঃখও আছে। আবার সঙ্গে হতাশাও আছে। তৃপ্তির সঙ্গে অভাবও আছে। এখানে এসবই হাত ধরাধরি করে চলে । সুতরাং কেউ যদি আশা করে, এ দুনিয়াতে আমি থাকব; কিন্তু দুঃখ-বেদনা থেকে মুক্ত থাকবো । আমার মনের বিপরীতে কিছুই ঘটবে না। তাহলে বুঝতে হবে দুনিয়াটাই সে বোঝেনি। কারণ, এখানে এটা সম্ভব নয়। ভাবনার বিষয় হলো, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় হলেন আশ্বিয়ায়ে কেরাম। তারাও এ পৃথিবীতে এসে নানা রকম কষ্ট-বঞ্ধনার শিকার হয়েছেন। দুঃশ্চিস্তার ভেতর দিয়ে নির্ঘুম রাত তাঁদেরকেও কাটাতে হয়েছে। অথচ এ পৃথিবীতে কেবল সুখের জীবন কাটানো যদি কারো পক্ষে সম্ভব হতো, এটা একমাত্র আম্দিয়ায়ে কেরামের হতো । কারণ, তারাই আল্লাহ্‌ তা'আলার সবচেয়ে প্রিয় বান্দা। অথচ আমরা দেখি, দুঃখ-বেদনা ও দুশ্চিন্তার কালোমেঘ তাদেরকেও আজীবন ঘিরে রেখেছিলো, এমনকি এ মহান কাফেলা সম্পর্কে রাসূলুাহ বলেছেন- 0৫4৩ 059 4 ০2০১৫ ০। এ এ পৃথিবীতে সর্বাধিক বিপদের মুখোমুখী হন আব্দিয়ায়ে কেরাম। তারপর যারা তাদের অতি নিকটতম । এরপর ধারা তাদের অতি নিকটতম" আমি যা বোঝাতে চাচ্ছি, তাহলো, এ পৃথিবীর কোনো সুখই পরিপূর্ণ নয়। এখানকার কোনো রস-আনন্দকেই পরিপূর্ণ বলা যাবে না। এখানকার কোনো শান্তিই স্থায়ী নয়। এখন সুখে আছি সুতরাং আগামীকালও সুখে থাকবো- এ দাবী কেউ করতে পারবে না। এমনত হতে পারে, এখন সুখে আছি, কিন্তু এক ঘণ্টা পরেই দুঃখের ভেতরে ডুবে যাবো। আখেরাতের আনন্দ পরিপূর্ণ আনন্দ আল্লাহ তাআলার বক্তব্য হলো, আখেরাতের জীবনই উত্তম জীবন। সেখানকার ভোগ-আনন্দই পরিপূর্ণ । এক হাদীসের মমার্থ অনেকটা এরকম- এ পৃথিবীতে তোমার কাছে কোনো খাবার ভালো লাগলে যত খুশি তত খেতে পারবে না। পেট ভরে যাবে তাই খেতে পারবে না। আবার অনেক সময় রুচিতেও কুলোবে না। তখন সে খাবারে আর হাত দিতেও ইচ্হে করবে না। অর্থাৎ- আকর্ষণীয় খাবারটি তোমার কাছে একটু পরেই বিকর্ষণীয় হয়ে গেলো । এখন এক প্লেট খাবারের বিনিময়ে হাজার টাকা পুরস্কার দিলেও তুমি খাবে না। কারণ, তোমার প্রয়োজন ও চাহিদা মিটে ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।