০ কপ উপ ২০ শক ১৫ রশ ১৯৯৮ ০৯৯৯৮০৩৯০০৯ ০৯০ ০ তর তত আখেরাতের জীবনের তুলনায় এ জীবনটা কতটুকু এবং কতটা উত্তম? আখেরাতের জীবনটা কি এর চেয়ে অনেক দীর্ঘ ও সীমাহীন নয়? কোনো আনন্দই পরিপূর্ণ নয় ভালোভাবে বুঝে নিন, এ পৃথিবীর কোনো আনন্দই পরিপূর্ণ নয়। এখানকার প্রতিটি সুখের সঙ্গেই রয়েছে বেদনার আঘাত । দুঃশ্চিস্তা, সন্দেহ, সংশয় কিংবা আশংকা এখানের প্রতিটি আনন্দের পেছনেই রয়েছে। যেমন সামনে খাবার পড়ে আছে, পেটে ক্ষুধাও আছে। কিন্তু এমন একটা চিন্তা মাথায় ঘুরছে, যার কারণে খাবারে মন বসে না। সুস্বাদু খাবারও তখন বিষ মনে হয়। মানুষ মনে করে, বিপুল অর্থের নাম সুখ । কিন্ত্র একটিবার ধনকুবেরদের জীবনটা তলিয়ে দেখুন, আপনি সত্যিই হতাশ হবেন। দৃশ্যত তাদেরকে খুবই ফিটফাট মনে হয়। দামী গাড়ী, সুরম্য অট্টালিকা, চাকর-বাকরসহ ভোগ বিলাসের কোনো অভাব নেই। এতসবের পরেও কিন্তু বেচারা ধনীর রাতের ঘুম হারাম। ঘুমের জন্য তাকে ট্যাবলেট খতে হয়। ডাক্তার তাকে বড়ি খাইয়ে ঘুম পাড়ান। আরামদায়ক বিছানা, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। কিন্ত চোখে ঘুম নেই। অথচ এর বিপরীতে একজন দিনমুজুরকে দেখুন। তার কাছে ভালো একটি মশারি নেই। আয়েশী বিছানাও নেই । কিন্তু সারাদিন পরিশ্রম করে সে যখন বাড়িতে এসে মাথার নিচে হাত রেখে ক্রান্ত-শ্রান্ত শরীরটাকে এলিয়ে দিয়েছে, তখনি ঘুমের জগতে হারিয়ে গেছে। দীর্ঘ আট ঘণ্টা কেটে গেছে অবিরাম ঘুমে । এবার আপনিই বলুন, সম্পদের কুমিরের নিম রাতটা ভালো কাটলো, না এ দিনমুজুরের? আসল ব্যাপার হলো, এ দুনিয়াটাকে আল্লাহ তা'আলা এমনভাবে সৃষ্টি করেছেন যে, রধানিকার জোলো জানল গু পায় না প্রতিটি রুনির রানে মি রানে দুঃখের কাটা। তিন জগত জগত মোট তিনটি । একটি হলো সুখ ও আনন্দের জগত। দুঃখ-বেদনা, ব্যথা-দুরঃশ্চিস্তা কিংবা সন্দেহ-সংশয়ের ছিটে-ফোটাও সেখানে নেই । সেখানে কেবলই সুখ, কেবলই ভোগ ও আনন্দ। এ জগতের নাম জান্নাত। এরই বিপরীতে আল্লাহ তা'আলা আরেকটি জগত সৃষ্টি করেছেন। সেখানে শুধু দুঃখ- বেদনা আর শংকা ও হতাশা । রস-আনন্দ কিংবা সুখ-ভোগের ছোয়াও সেখানে নেই। এ জগতটার নাম জাহান্নাম । ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।