Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

০০৮ কাক ৫৯ ৯ ক পাত উপ পপ শপ ৬০৫৯৯৯৭৭৯৯৯ ৯২৯১০৮০৯৪৫ সত আমি আপনাদের সামনে সূরা আ'লার দুটি আয়াত তেলাওয়াত করেছি। এটা পবিত্র কুরআনের মুজিযা। তার ছোট্ট একটি আয়াত আপনি নিন। শব্দশরীরে আয়াতটি হয়ত মনে হবে খুবই ছোট্ট । কিন্তু মর্মবিচারে তার অর্থ হবে ব্যাপক ও গভীর। যদি কেউ তার অস্তপ্রাণে পৌছতে চায়, তাহলে এ আয়াতটিতেই হয়ত গোটা মানবজাতির জীবনদর্শন পাওয়া যাবে। আলোচ্য আয়াতঘয়ের কথাই ধরুন । আল্লাহ তা“আলা বলেছেন- ০ ৬৪9 ০ ৮৮৯) ০ এস) মা ০১৮ 0 এখানে আল্লাহ তা'আলা আমাদের একটি মৌলিক ব্যাধি চিহ্িত করেছেন। বলেছেন, এ মৌলিক ব্যাধিটি তোমাদের মাঝেই পাওয়া যায়। এটি এমন এক ব্যাধি, যা আমাদের জীবনের সকল ক্ষেত্রেই পতন ডেকে আনতে সক্ষম। এখানে আল্লাহ তা"আলা ব্যাধিটি চিহ্িত করার পাশাপাশি তার চিকিৎসাও বলে দিয়েছেন। তাও খুবই সংক্ষিপ্ত । এক আয়াতে ব্যাধি চিহিত করেছেন। অপর আয়াতে তার চিকিৎসা বাতলে দিয়েছেন। বলেছেন- 01৫0] 2০ ১১৮৮4 তোমাদের মৌলিক ব্যাধি হলো, তোমরা সবক্ষেত্রে পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাক । এ জীবনকে কেন্দ্র করে তোমরা সবকিছু চিন্তা কর। মরণের পর যে বিশাল জীবন রয়েছে, তার উপর এ জীবনকেই বেশি গুরুত্ব দিয়ে থাক। এটা তোমাদের একটি মৌলিক ব্যাধি । এ ব্যাধির চিকিৎসা কী? ব্যাধির চিকিৎসা এর চিকিৎসা হলো এই যে, পার্থিব জীবন, যার জন্য তোমরা রাত-দিন ছোটাছুটি করছো, অবিরাম চেষ্টা-তদবির চালাচ্ছো। এসবের পেছনে একটাই স্বপ্নু- পার্থিব জীবনের সুখ, আমার বাড়িটা যেন চমৎকার হয় । আমার হাতে যেন প্রচুর টাকা-পয়সা থাকে । দুনিয়াতে যেন আমি সম্মানিত হতে পারি। লোকে যেন আমাকে চেনে । আমার সুনাম যেন চারিদিকে ছড়িয়ে পড়ে । আমি যেন বড় পদ লাভ করতে পারি। এসব চিস্তা-ভাবনাই সবসময় আমাদের ঘিরে রাখে । কিন্তু কখনও কি ভেবেছি, যে জীবনের জন্য আমাদের এত দৌড়ঝাঁপ, যার জন্য আমরা হালাল-হারাম একাকার করে ফেলেছি, হাজারও বিবাদ তৈরি করে রেখেছি, সেই জীবনটার মেয়াদ কতটুকু? সে জীবনটা ক"দিনের? ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।