Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

১৬৮... ..._.._ইসলাহী খুতুবাত. চারপাশে বিছানো কাটা অতিক্রম করার। এজন্য বুহুর্গানে হীন” একটি পদ্ধতিও আমাদেরকে বাতলে দিয়েছেন । তাহলো, এ দুনিয়াতে থাকা অবস্থাতেই জান্নাত ও জ্বান্নাতের নেয়ামতরাজি সম্পর্কে কল্পনা করবে, ধ্যান করবে। হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী (রহ.) বলেছেন, প্রতিজন মুসলমানের উচিত দিনের সামান্য সময় বের করে হলেও পরকালের ধ্যানের জন্য নির্ধারিত করে নেয়া। জান্নাত ও জান্নাতের সমূহ নেয়ামতের কথা কল্পনা করা। একে বলা হয় মুরাকাবা। অর্থাৎ এভাবে ধ্যান করা- আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আমাকে কবরে রাখা হচ্ছে, আমাকে দ[ন করে সকলেই চলে যাচ্ছে, আমি এখন একা বরযখের জগতে চলে এসেছি। পরকাল জগত শুরু হয়ে গেছে। হিসাব-নিকাশ হচ্ছে। মিজানের পাল্লা স্থাপন করা হয়েছে। পুলসিরাত তৈরি করা হয়েছে। একদিকে জান্নাত অপরদিকে দোযখ । জান্নাতে অগণিত নেয়ামত প্রস্তুত করা হয়েছে। জাহান্নামে করুণ শান্তির ব্যবস্থা করা হয়েছে। এভাবে নীরবে, নির্জনে কিছু সময় বসে পরকাল নিয়ে ধ্যান করবে । কারণ, সকাল থেকে সন্ধ্যা পর্যস্ত আমরা এ জগত নিয়ে মেতে থাকি। ফলে পরকালের কথা ভুলে যাই। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই বিশ্বাস করি, এ পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। পরকালের মুখোমুখী আমাদেরকে সকলকে নিশ্চিতভাবে হতে হবে। কিন্ত এ বিশ্বাসটুকুই আমাদের মুক্তির জন্য যথেষ্ট নয়। বরং সেইসঙ্গে পরকালের ধ্যান করতে হবে। আল্লাহর আনুগত্য জাগানিয়া ও গুনাহ থেকে বেঁচে থাকার সহায়ক বিষয়গুলো বারবার স্মরণ করতে হবে। আল্লাহ তা'আলা আমাদের সকলকেই এ ধ্যান করার তাওফীক দান করুন । আমীন। পা ডি শি ৬ ৬ - তো এ) 4] 5১০৭। 00755 ৮৭) ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।