বাসনাকে বিসর্জন দিচ্ছি, তখন এর মধ্যে যা আত্মতুত্তি পাওয়া যায়, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মা সন্তান প্রতিপালনের কষ্ট সহ্য করে কেন? এক মায়ের দিকে লক্ষ্য করুন। তিনি নিজের শিশু-সস্তানের জন্য কত কষ্ট করেন। কনকনে শীতের রাত। লেপের ভেতর সন্তানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন তিনি। এরই মধ্যে সন্তান পেশাব করে দিলো, পায়খানা করে দিলো । মা সঙ্গে-সঙ্গে গরম লেপ ছেড়ে উঠে যান। বাচ্চার ভেজা কাপড় বদলে দেন। আবার সেগুলো ঠাণ্ডা পানি দ্বারা ধুয়ে দেন। কনকনে এ শীতের রাতে এতসব কাজ করা অবশ্যই কঠিন। মা এ কঠিন কাজগুলো করেন। তার কষ্ট হয়। কিন্ত্ তিনি যখন ভাবেন, এ কষ্টটুকু তো আমার সন্তানের জন্যই, আমি আমার কলিজার টুকরার জন্য আমার সুখটুকু বিলিয়ে দিচ্ছি। তখন এ কষ্টের মধ্যেও তিনি এক প্রকার আত্মতৃপ্তি অনুভব করেন। এখন কেউ যদি তাকে বলে, এ বাচ্চার জন্য তোমার এত কষ্ট । শীত নেই, ঘুম নেই। এসবের মোকাবেলা করে তোমাকে সন্তান বড় করতে হচ্ছে । কাজেই সন্তানটিকে যদি তোমার বুক থেকে ছিনিয়ে নেয়া হয়, তাহলে তোমাকে আর এত কষ্ট পোহাতে হবে না। তখন মমতাময়ী মা উত্তর দিবেন, এ আর তেমন কী! এর চাইতে হাজারগুণ কষ্টও আমি আমার সন্তানের জন্য করতে, প্রস্তুত। তবুও আমার বুক থেকে আমার সন্তানকে ছিনিয়ে নিতে দিবো না। মা কেন এ ধরনের উত্তর দিবেন? কারণ, সন্তানের প্রতি ভালোবাসা তার অন্তরে গেথে আছে। তাই এর চাইতেও কঠিন কষ্টও তিনি মেনে নিতে প্রস্তুত। অনুরূপভাবে বান্দা যখন আল্লাহকে ভালোবাসতে শিখে, আল্লাহর সঙ্গে যখন তার ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে, তখন নফসের বিরুদ্ধে লড়াই করা তার জন্য একেবারে সহজ হয়ে যায় । কাটা তখন তার কাছে কাটা মনে হয় না, মনে হয় ফুল। জান্নাত ও পরকালের ধ্যান করুন সুতরাং রাসূলুল্লাহ (সা.) জান্নাতের নেয়ামতসমূহের যেসব বিবরণ দিয়েছেন এবং পবিত্র কুরআনেও যার আলোচনা পর্যাপ্ত এসেছে, সেসব নেয়ামত লাভের জন্য মানুষকে সাধনা করতে হবে। দৃঢ়প্রত্যয় গ্রহণ করতে হবে জান্নাতের ড/৬5%.21100090109.00100
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।