১৬২. _ইসলাহী খুতুবাত হাদীস শরীফে এসেছে, জান্নাতে বড় বড় অন্ট্রালিকা হবে। কিন্ত সেগুলোর সৌন্দর্য্য ও অপূর্ব ব্যবস্থাপনা আমরা এ দুনিয়াতে বসে কল্পনাও করতে সক্ষম নয়। হাদীস শরীফে আছে, জান্নাতে শরাব থাকবে, দুধ থাকবে, মধুর নহর থাকবে । কিন্ত সেগুলোর স্বাদ ও কমনীয়তা আমরা এ দুনিয়াতে বসে কল্পনাও করতে সক্ষম নই। সেখানে ভয় কি€বা চিন্তা থাকবে না জান্নাতের সবচে বড় নেয়ামত, যা দুনিয়ার জীবনে আমরা কল্পনাও করতে পারি না, আ্হলো সেখানে কোনো প্রকার ভয় কিংবা চিন্তা থাকবে না। দুঃখ, বেদনা, দুঃশ্চিস্তা, বিষণ্রতার বিন্দুমাত্রও কাউকে সেখানে স্পর্শ করবে না। সেখানে অতীত নিয়ে কোনো টেনশন থাকবে না, ভবিষ্যত নিয়ে কোনো আশংকা থাকবে না। মূলত এটা এমন এক নেয়ামত, যা এ পার্থিব জগতে অর্জন করা কারো পক্ষেই সম্ভব নয়। কারণ, এজগতকে আল্লাহ তা'আলা এমনভাবে সৃষ্টি করেছেন যে, এখানে কোনো রস-আনন্দই পূর্ণতা লাভ করে [না। এখানে আনন্দ ও নিরানন্দ ভোগ ও দুঃখ, মজা ও চিস্তা একই সঙ্গে চলে। যেমন আপনি খানা খাচ্ছেন। অত্যন্ত সুস্বাদু খাবার | মজাও পাচ্ছেন বেশ। কিন্তু সেইসঙ্গে মনের ভেতর এ দুশ্চিস্তাও জেগে আছে, যদি বেশি খাই, তাহলে বদহজম হতে পারে। কোনো পানীয় পান করছেন। সুস্বাদু ও কোমল পানীয়। কিন্ত পান করার সময় এ ভয়ও ইতিউতি করছে যে, গলায় আটকে যায় কিনা কিংবা ঠাণ্ডা লেগে যায় কিনা । অর্থাৎ এখানে প্রতিটা আনন্দের পেছনে একটা দুশ্চিন্তা তাড়িয়ে ফেরে। এ যেন কখনই আলাদা হতে চায় না। কিস্ত আল্লাহ তাআলা জান্নাতকে সব ধরনের দুশ্চিন্তা, ভয়, আশংকা ও দুঃখ-বেদনা থেকে পুরোপুরি মুক্ত রেখেছেন। সেখানে কেউ কোনো ভয় করবে না, দুশ্চিন্তা করবে না, আশংকা করবে না, দুঃখ-বেদনা পাবে না । সেখানে অতীত-ভবিষ্যত সবই সমান। কারও মনে বেদনার বিন্দুমাত্র ছৌয়াও স্পর্শ করতে পারবে না। মনের প্রতিট বাসনাই সেখানে পূর্ণতা পাবে। দুনিয়াতে জান্নাতের নেয়ামতসমূহের ঝলক মূলকথা হলো, মানুষ বড়ই বাস্তবতাপ্রিয়। বাস্তবতা তার সামনে প্রতিভাত হওয়া পর্যস্ত সে অনেক বড়-বড় বিষয়কেও সংশয়যুক্ত মনে করে। কিন্তু আম্বিয়ায়ে কেরাম, যাদেরকে আল্লাহ তা'আলা জ্ঞানের এমন ভাণ্ডার দান করেছেন, যা অন্য কোনো মানুষকে দান করেননি । তারা আমাদেরকে জান্নাত ও ড$/৬৮.911000901109,.0090
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।