থেকে অপর প্রান্তে হেটে যাবে। তাদের জন্য অপেক্ষমান নানা বিস্ময় তারা দেখতে পাবে। যার যেটা পছন্দ হবে, সে সেটা নিজের মত তুলে নিয়ে যাবে। জান্নাতে আল্লাহর দরবার কেনাকাটা পর্ব শেষ হবার পর পুনরায় মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয়া হবে, সবাই আল্লাহর দরবারে সমবেত হোন। ঘোষণা শোনার পর সকলেই সমবেত হবে মহান আল্লাহর মহান দরবারে । তখন তাদেরকে বলা হবে, আজকের এ দিনটি সেদিন, দুনিয়াতে জুমাবার হিসাবে যা তোমরা পেতে । এ দিনটিতে দুনিয়াতে তোমরা জুমার নামাযের উদ্দেশ্যে নিজ নিজ ঘর থেকে বের হয়ে মসজিদে গিয়ে সমবেত হতে । সেদিনের একক্র হওয়ার বিনিময়ে আজ তোমাদেরকে জান্নাতেও একত্র হওয়ার সুযোগ করে দেয়া হলো। আল্লাহর এ দরবারে সেদিন সকল বেহেশতির জন্য কুরসি পাতা থাকবে । দরবারে উপস্থিত হওয়ার জন্য সকলকে দাওয়াত দেয়া হবে। কারও কুরসি হবে মূল্যবান হীরা- জহরতের, কারও কুরসি হবে সোনার, কারও কুরসি হবে রুপার । সকলেই নিজের স্তর অনুযায়ী কুরসি পাবে। তবে প্রত্যেকের কাছে নিজের কুরসিটা এতটা মূল্যবান হবে যে, অপরের কুরসি দেখে অতৃপ্তির সামান্যতম আক্ষেপও তার মাঝে জাগ্তত হবে না। কেননা, জান্নাত মানেই আক্ষেপ, হতাশা, দুঃখ ও বেদনামুক্ত এক সুখময় পরিবেশ। জান্নাতে সবচাইতে নিম্নমানের মর্যাদার অধিকারী যারা হবে, তাদের কুরসিগুলোর চারপাশে মিশৃক-আশম্বরের টিলা নির্মিত থাকবে । এভাবে বেহেশতিগণ প্রত্যেকেই যখন নিজ নিজ আসন গ্রহণ করবে, তখন আল্লাহর দরবারের সূচনা হবে ইস্রাফিল (আ.)-এর কণ্ঠে কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে । তিনি এমন সুরে আল্লাহর কালাম ও প্রশংসাবাণী শোনাবেন যে, তার সুর-মূর্ছনার কাছে পৃথিবীর সকল সুর-বাদ্য ও শিল্প মনে হবে একেবারে তুচ্ছ। মিশ্ক ও জাফরানের বৃষ্টি আল্লাহর কালাম ও প্রশংসাবাণী শোনানোর পর আকাশ ছেয়ে যাবে ঘন মেঘে। মনে হবে এখনই বৃষ্টি শুরু হচ্ছে। বেহেশতিগণ মেঘের দিকে তাকিয়ে থাকবে। ইতোমধ্যে শুরু হবে মিশুক ও জাফরনের বর্ষণ। কী ম্রিপ্ধ, কী ঝিরঝিরে, কী মিষ্টি ঘাণ ছড়ানো বৃষ্টি - যা এ পৃথিবীতে কোনোদিন কেউ কল্পনাও করেনি। ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।