Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

একবার আমি আমার ওস্তাদ হযরত আবু হুরায়রা (রা.)-এর সঙ্গে বাজারে গিয়েছিলাম । সেদিন ছিলো জুমার দিন। তিনি কোনো কিছু কেনার ইচ্ছা করলেন। সদাই-পাতি করলেন। ফেরার পথে আমাকে বললেন, সাঈদ। আমি দু'আ করি, আল্লাহ তাঁআলা আমাকে ও তোমাকে জান্নাতের বাজারেও এভাবেই একত্রিত করুন। দেখুন! এ হলো সাহাবায়ে কেরাম। তাদের সার্বক্ষিণক তাবনাই ছিলো আখেরাতকে ঘিরে । সামান্য প্রসঙ্গ এলেই তারা আখেরাতের ভাবনায় মগ্ন হয়ে ষেতেন। এ চেতনা তাদের মাঝে ছিলো সদাজাগ্তত। তারা সজাগ থাকতেন, যেন পার্থিব কাজ-কর্ম আখেরাত থেকে তাদেরকে গাফেল না করে ফেলে। মানুষ সাধারণত পার্থিব কাজ-কর্মের ঘোরে পড়েই আখেরাতের জীবনকে ভূলে যায়। হযরত আবু হুরায়রাকে দেখুন! দুনিয়ার কাজ তথা বাজার- সদাই করছেন এবং এরই ভেতরে নিজের জন্য ও শিষ্যের জন্য দু'আ করছেন, যেন আল্লাহ তা*আলা তাদেরকে জান্নাতের বাজারে গিয়ে মিলিত হওয়ার তাওফীক দান করেন। জান্নাতের বাজার সাঈদ ইবনে মুসাইয়িব (রহ.) বলেন, আমি হযরত আবু হুরায়রা (রা.)-কে প্রশ্ন করলাম, জান্নীতেও বাজার হবে কি? কারণ, আমরা তো শুনেছি যে, সেখানে সবকিছুই বিনামূল্যে পাওয়া যাবে। আর বাজারে তো বেচা-কেনা হয়। আবু ছুরায়রা (রা.) উত্তর দিলেন, জান্নাতেও বাজার বসবে। আমি রাসূলুল্লাহ (সা.)- কে বলতে শুনেছি, জান্নাতে বাজার বসবে প্রতি জুমু'আবারে। বাজারে বেহেশতিগণ উপস্থিত হবেন। তারপর রাসূলুল্লাহ (সা.)-এর বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, বেহেশতিগণ যখন নিজ-নিজ জান্নাতে চলে যাবে, সেখানের সুখ-আনন্দ তোগ করতে থাকবে এবং সেখানে বর্ণনাতীত নেয়ামতে তারা আত্মহারা থাকবে। এমনকি সেখান থেকে কোথাও যাওয়ার কথা তারা কল্পনাও করতে পারবে না। ইত্যবসরে একজন ঘোষক হঠাৎ ঘোষণা করবে, সকল বেহেশতিকে দাওয়াত করা হচ্ছে, তারা যেন নিজ নিজ জান্নাত থেকে বের হয়ে বাজারের দিকে যান। এ ঘোষণা শোনার পর বেহেশতিগণ নিজ নিজ ঠিকানা থেকে বের হয়ে বাজারের দিকে চঙ্জতে শুরু করবেন। সেখানে গিয়ে তারা দেখতে পাবেন মহা বিস্ময়কর কাণগু! নানা প্রকার মনোহর সাম্রগী সেখানে থরে-থরে সাজানো রয়েছে, জীবনে যেগুলো তারা কখনও দেখেনি। তবে সেখানে কোনো ধরনের বেচা-কেনা হবে না, বরং ঘোষণা করা হবে, যার যেটা পছন্দ. সে যেন তা তুলে নিয়ে যায়। তারপর বেহেশতিগণ বাজারের একপ্রান্ত ড৮/৬৮.911000901109,.0090

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।