Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

এ হলো সকলের পরে যে জান্নাতে যাবে, তার জান্নাত। দেখুন, তার জান্রাতাটাও হবে এ বিশাল পৃথিবীর সমান। কাজেই উচ্চমর্যাদাসম্পন্ন বেহেশতির জান্নাত না জানি কেমন হবে? কত বিশাল হবে! আসলে আমরা তো এ পৃথিবীর চৌহদ্দিতে পড়ে আছি। পরকালের কোনো বাতাসও আমাদেরকে স্পর্শ করেনি। তাই ওই জগত সম্পর্কে যথাযথ অনুধাবন করা আমাদের পক্ষে সম্ভব নয়। ফলে যখন আমরা শুনি, এ পৃথিবীর সমান হবে একজন নিম্নস্তরের বেহেশতির জান্নাত, তখন আমরা তাজ্জব বনে যাই। ভাবি, যদি সে এ বিশাল জান্নাত পেয়েও বসে, তাহলে এ দিয়ে করবেটা কী? এর কারণ মূলত আমরা ওই জগত সম্পর্কে ওয়াকিবহাল নই। পরজগতের উপমা পরকালের তুলনায় আমাদের অবস্থা তো মায়ের পেটে অবস্থানরত শিশুর মতই, যার গায়ে এ পৃথিবীর বাতাস এখনও স্পর্শ করেনি। সে নিজের মাতৃগর্ভকেই মনে করে সবকিছু । তারপর যখন পৃথিবীতে আসে, তখনই টের পায় এ পৃথিবীর তুলনায় তার মায়ের গর্ভ কতটা সংকীর্ণ ও ছোট ছিলো। আল্লাহ তাআলা যদি নিজের সন্তষ্টিসহ দয়া করে সেই জগতটা দান করেন, তাহলে বুঝতে পারতো কত বিশাল সুপ্রশস্ত ও প্রাচ্রয্যময় সে জগত। সে জগতটা মুমিনদের জন্যই । জান্নাত শুধু তোমাদের জন্য আমাদের শায়খ ডা. আবদুল হাই (রহ.) বলতেন, “আলহামদুলিল্লাহ' জান্নাত মুমিনদের জন্যই তৈরি করা হয়েছে। ঈমানদারই হবে জান্নাতের অধিকারী | তোমরা যদি আল্লাহ তা'আলাকে বাস্তবেই বিশ্বাস করে থাক, তাহলে এও বিশ্বাস কর যে, জান্নাত শুধু তোমাদের জন্য । তবে তাতে প্রবেশের জন্য কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হবে, কিছু রিয়াযত-মুজাহাদা করতে হবে। কিছু কাজ করতে হবে। ওই কাজগুলো করো। তবেই তোমরা তোমাদের জন্য তৈরিকৃত জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তা'আলা করুণা করে আমাদেরকে জান্রাত নসিব করুন। আমীন। সাঈদ ইবনে মুসাইয়িব (রহ.) ছিলেন একজন উচুস্তরের তাবিঈ । ছিলেন একজন বড় মাপের ওলী ও হযরত আবু হুরায়রা (রা.) এর লিষ্য। তার বক্তব্য- ড/৮৮$/.2111)00109..0010)

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।