69719115 ] হে আল্লাহ! সবই আপনার করুণা । আমাকে জাহান্নামের অগ্নিশিখা থেকে মুক্তি দিয়েছেন। এমন স্থানে বসতে দিয়েছেন, যেখান থেকে জান্নাতের হৃদয়কাড়া দৃশ্যাবলী স্পষ্ট দেখা যায়। আমাকে আরেকটু সুযোগ দিন, যেন জান্নাতের দরজার কাছাকাছি যেতে পারি এবং জান্নাতটাকে একটু দেখে নিতে পারি। আহা! জান্নাত না জানি কেমন! আল্লাহ বলবেন, বান্দা। তুমি কিন্ত্র আবারও অঙ্গীকার ভঙ্গ করছো । বান্দা বলবে, হে আল্লাহ! আপনি যখন একান্ত দয়া করে আমাকে এ পর্যস্ত এনে দিয়েছেন। তখন জান্নাতটাও অন্তত একনজর দেখতে দিন। আল্লাহ বলবেন, একনজর দেখতে দিলে তুমি তো বলবে, আমাকে একটু ভেতরে যাওয়ার অনুমতি দিঞ্ম। বান্দা বলবে, হে আল্লাহ আমাকে শুধু এক নজর দেখতে দিন, এরপর আর কিছুই বলবো না৷ তারপর মহান আল্লাহ তাকে জান্নাতটা একনজর দেখার সুযোগ দিবেন। কিন্ত আল্লাহর জান্নাত এক ঝলক দেখার সঙ্গে সঙ্গেই সে ফরিয়াদ করে উঠবে, হে আল্লাহ! ইয়া আরহামার রাহিমীন। আপনি যখন আমাকে এত দয়া করেছেন, এবার আরেকটু দয়া করুন। মেহেরবানী করে এর ভেতরেও প্রবেশ করিয়ে দিন। তখন আল্লাহ্ তা'আলা বলবেন, দেখ বান্দা! প্রথমেই বলেছিলাম তুমি অঙ্গীকার ভঙ্গ করবে। কিন্তু আমার অনুগ্রহে যখন তোমাকে এ পর্যন্ত নিয়ে এসেছি, তখন তোমাকে আর নিরাশ করবো না। ভেতরেও প্রবেশ করাবো। আর সেখানেও তোমাকে গোটা পৃথিবীর সমান এলাকা দান করবো। বান্দা বলবে, আল্লাহু গো! ওগো আরহামুর রাহিমীন! ওগো দয়ার সাগর! করুণার আধার! আপনি'কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? এও কী সম্ভব? আমার মত নগণ্য গোলাম এত বিশাল জান্নাতের অধিকারী হবো কেমন করে? আল্লাহ বলবেন, আমি কারো সঙ্গে ঠান্টা করি না। সত্যিই আমি তোমাকে এমন জান্নাত দান করলাম। “মুসালসাল বিয্যিহ্ক' হাদীস হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ (সা.) হাদীসটি বলার সময় হেসে ফেলেছিলেন । তারপর যেসব সাহাবী তার কাছ থেকে হাদীসটি শুনেছেন, তারাও নিজেদের শিষ্যদের কাছে হাদীসটি বর্ণনা করার সময় হেসে ফেলতেন। তারপর সেই শিষ্যগণও তাদের শিষ্যদের কাছে এ হাদীস বর্ণনা করার সময় হাসেন। এমনকি রাসূলুল্লাহ (সা.) এর যুগ থেকে এযুগ পর্যন্ত মুহাচ্দিসগণ যখনই হাদীসটি বর্ণনা করেন, তখন তারা হাসেন। যারা তাদের কাছ থেকে হাদীসটি শোনেন, তারাও হাসেন। যার কারণে এ হাদীসকে “মুসালসাল বিয্যিহ্ক' হাদীস বলাহয়। ড৮/৬৮.911000901179,.0090
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।