Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

৩৫ ০ সা 6 চি 6 9৭ ৬585. 25] যা কোনো চোখ দর্শন করেনি, কোনো কান যার কথা শ্রবণ করেনি এবং যা কোনো মানুষ আজও কল্পনা করেনি। আরেকজন সর্বনিম্ন জান্নাতির অবস্থা অপর এক হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্্রাতে প্রবেশ করবে, তার অবস্থা হবে- বদ-আমলের কারণে প্রথমে তার ঠিকানা হবে জাহান্নাম । কারণ, ুমিন বান্দাও বদ-আমল করলে তার শাস্তি ভোগ করতে হবে। এজন্য সে প্রথমে জাহান্নামে যাবে। জাহান্নামে দগ্ধ হওয়া অবস্থায় সে আল্লাহর কাছে আরয করবে, হে আল্লাহ! জাহান্নামের .অগ্নিজিহবা ও তার উত্তাপ আমাকে পুড়ে ফেলেছে। আমার প্রতি বড় দয়া হবে যদি আমাকে ক্ষণিকের জন্য হলেও জাহান্নাম থেকে উঠিয়ে পাড়ে বসিয়ে দেন, যেন ক্ষণিকের জন্য হলেও আগুনের দহন থেকে বাচতে পারি। আল্লাহ তা'আলা তাকে বলবেন, এরপরে আরও কিছু দাবী করবে না তো? বান্দা বলবে, হে আল্লাহ! আমি ওয়াদা দিচ্ছি, এরপর আমি আপনার কাছে কোনো কিছু দাবী করবো না। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার কথাই মেনে নিচ্ছি। তারপর ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে জাহান্নামের পাড়ে বসিয়ে দেয়া হবে। জাহান্নামের পাড়ে ঠাই নেয়ার পর তার বিবেক-বুদ্ধি ও চিস্তাশক্তিতে আরও কিছু পাওয়ার আশা ঝিলিক দিয়ে উঠবে। সে পুনরায় ফরিয়াদ করবে, হে আল্লাহ! জাহান্নামের অগ্নিগর্ভ থেকে মুক্তি দিয়েছেন তো আপনিই। এটা আপনার করুণা । কিন্তু বসিয়েছেন এমন স্থানে, যেখানে জাহান্নামের অগ্নিজিহ্বা যথারীতি আমাকে লেহন করছে। যদি আমাকে সামান্য সময়ের জন্য এমন স্থানে জায়গা দিতেন, যেখানে জাহান্নামের উত্তাপ আমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি তো সবেমাত্র বলেছিলে যে, আর কোনো কিছু চাইবে না। সে ওয়াদা কি তুমি লংঘন করছো? বান্দা বলবে, হে আল্লাহ! বেশি নয় আমাকে এখান থেকে একটু দূরে নিয়ে যান। অঙ্গীকার করছি, এরপর আর কোনো কিছু দাবী করবো না। আল্লাহ তা'আলা এবারও তার ফরিয়দ কবুল করবেন। তাকে এমন স্থানে স্থানাত্তরিত করবেন, যেখান থেকে জান্নাতের হৃদয়কাড়া দৃশ্যাবলী অবলোকন করবে। কিছুক্ষণ পর তার চিস্তাশক্তি আরো প্রথর হয়ে উঠবে। ফরিয়াদ করবে, ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।