অবস্থা বিখ্যাত সাহাবী হযরত মুগীরা ইবনে শু"বা (রো.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, হযরত মূসা (আ.) আল্লাহ তা'আলাকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ! বেহেশতিদের মধ্য থেকে সবচেয়ে নিম্নস্তরের বেশেহতে কে থাকবে? আল্লাহ তা'আলা উত্তর দিয়েছিলেন, যখন সকল বেহেশতি জান্নাতে চলে যাবে, জাহান্নামিরা চলে যাবে জাহান্নামে তখন এক ব্যক্তি জান্নাতের বাইরে থেকে যাবে। সে জান্নাতের আশেপাশে কোথাও ঠাই নিবে। আল্লাহ তা'আলা তাকে বলবেন, দুনিয়াতে থাকাকালে নিশ্চয় তুমি বড়-বড় রাজা বাদশার বিভিন্ন গল্প শুনেছ। সেসবের মধ্য থেকে তোমার পছন্দনীয় আমাকে বল। কতটা বিস্তৃত ছিলো তাদের রাজত তোমার দ্বারা যতটা সম্ভব আমাকে শোনাও। তখন সে ব্যক্তি বলবে, হে আল্লাহ আমি অমুক-অমুক বাদশাহর গল্প শুনেছি। তাদের রাজত্ব ছিলো বিশাল। তারা আপনার পক্ষ থেকে বিপুল নেয়ামত পেয়েছিলো । আহা! আমিও যদি সেরকম রাজত্ব পেতাম! এভাবে সে তার জ্ঞানের ঝুলি থেকে চারজন বাদশার গল্প শোনাবে, যারা দুনিয়াতে বিভিন্ন সময়ে রাজত্ব করেছিলো । বিস্তারিত শোনার পর আল্লাহ্ তা'আলা বলবেন, তুমি তো তাদের রাজত্রে কথা শোনালে, তাদের এলাকার কথাও শোনালে; কিন্তু তাদের জীবনের ভোগ-বিলাসের কথা তো কিছুই বললে না। তখন সে তার ইচ্ছেমত তাদের সেসব ভোগ-বিলাসের কথা তুলে ধরবে। আল্লাহ তা*আলা তখন তাকে জিজ্ঞেস করবেন, আচ্ছা, যেসব রাজা-বাদশাহর গল্প, তাদের রাজত্বের গল্প, তাদের এলাকার গল্প ও ভোগ-বিলাসের গল্প আমাকে শুনিয়ে, তার সবগুলোই যদি একসঙ্গে তোমাকে দেয়া হয়, তাহলে তুমি কি খুশি হবে? তখন লোকটি আরয করবে, হে আল্লাহ! এর চাইতে মহান নেয়ামত আর কী হতে পারে? আমি অবশ্যই খুশি হবো । আল্লাহ তা'আলা বলবেন, তোমার গল্পের চার রাজা-বাদশাহ* তাদের নয়নাভিরাম রাজত্ব ও ভোগ-বিলাসের চেয়েও দশগুণ প্রাচুর্য আমি তোমাকে দান করলাম। আল্লাহ তা'আলা হযরত মূসা (আ.)-কে বললেন, সর্বনিম্ন বেহেশতির অবস্তা হবে এমনই । এ কথা শোনার পর হযরত মৃসা (আ.) বললেন, হে আল্লাহ! এ যদি হয় সর্বনিয় বেহেশতির অবস্থা, তাহলে আপনার সেই প্রিয় বান্দার অবস্থা কেমন হবে, যাকে আপনি উচ্চতর জান্নাত দান করবেন? আল্লাহ তা'আলা বলেন, যে ব্যক্তি আমার প্রিয় বান্দা হওয়ার সৌভাগ্য অর্জন করবে, তার সম্মানে আমি যেসব আয়োজন করবো, সেগুলো তো সৃষ্টি করে আমি এক সুরক্ষিত ভাণ্তারে এমনভাবে সংরক্ষণ করে রেখেছি যে- ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।