আব্বাজান মুফতী শফী (রহ.) প্রায়ই এক বুযুর্গের ঘটনা আমাদেরকে শোনাতেন। বুযুর্গকে তীর মুরিদরা একদিন বললো, হযরত, এ পৃথিবী ছেড়ে যে- ই চলে গেছে, সে আর ফিরে এসে আমাদের কোনো খবর দিচ্ছে না, সে কোথায় গেলো, তার সঙ্গে কেমন আচরণ করা হলো, কী দৃশ্য সে দেখলো- কিছুই আমাদেরকে জানাচ্ছে না। তাই আমাদেরকে একটা উপায় বলে দিন, যেন আখেরাতের সম্পর্কে ধারণা নিতে পারি। সেখানকার যাবতীয় অবস্থা জানতে পারি। বুযুর্গ বললেন, আচ্ছা! আমার যখন মৃত্যু হবে, তারপর যখন কবরে রাখা হবে। তখন তোমরা আমার কাছে একটি কলম ও এক টুকরো কাগজ রেখে দিয়ো। তাহলে সুযোগ পেলে তোমাদেরকে সেই জগত্রে অবস্থা- লিখে জানাবো । বুযুর্গের কথায় মুরিদরা খুব গ্রীত হলো যে, এতদিন পর একটা উপায় পাওয়া গেলো । একদিন বুযুর্গের ইনতেকাল হলো। তাকে কবরে রাখা হলো। তখন একটি কলম ও এক টুকরো কাগজ তার পাশে রেখে দেয়া, হলো। বুযুর্গ ওই সময় একথাও বলে রেখেছিলেন যে, দ্বিতীয় দিন এসে তোমরা আমার কবর থেকে কাগজটি তুলে নিয়ো । সে অনুযায়ী যখন তারা বুযুর্গের কবরের কাছে গেলো, দেখতে পেলো কবরের উপর এক টুকরো লিখিত কাগজ পড়ে আছে। কাগজটি দেখে তো তারা মহা খুশি যে, এতদিন পর পরকাল সম্পর্কে কিছু সংবাদ তো পাওয়া গেলো। কিস্তু কাগজটি হাতে নেয়ার পর দেখতে £পলো তাতে লেখা আছে ০৮4_১৫_০ ০০4-/৮১০/৮৫ ০৫৫ এখনকার অবস্থা দেখার লোক আছে -বলার লোক নেই। সত্য-মিথ্যা আল্লাহই ভালো জানেন। হতে পারে ঘটনাটি সত্য আবার মনগড়াও হতে পারে । ঘটনাটি যা-ই হোক, বাস্তবতা এমনই । এ জন্যই আল্লাহ তাআলা পরকালীন অবস্থাকে এমন দুর্বোধ্য করে রেখেছেন, যার সম্পর্কে এ জগতের কেউ কিছু জানে না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এবং পবিক্র হাদীসে তার রাসূল (সা.) এ সম্পর্কে যতটুকু বলেছেন, আমাদের জানার ঝুলি ততটুকুই । কুরআন-হাদীসের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, সেখান থেকে কিঞ্চিত আলোচনা করাই আমার উদ্দেশ্য। ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।