Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

কথায় কাজ হয় কখন? অন্যায় দেখে মন অস্থির হলে তখন আল্লাহ তা'আলা তার কথার মাঝে একপ্রকার “শক্তি' তৈরি করে দেন। হযরত মাওলানা নান্ুতুবী (রহ.) বলতেন, দাওয়াত ও তাবঙ্লীগের পূর্ণ জযবা যার অন্তরে আছে, সে-ই মূলত দাওয়াত ও তাবলীগের হকদার মৌলিক প্রয়োজন পূরণের জন্য যে অস্থিরতা, যেমন ক্ষুধা লাগলে খাবারের জন্য অস্তিরতার মতই দাওয়াত ও তাবলীগের জন্যও অস্থিরতা থাকতে হবে। তবে সে-ই হতে পারে দাওয়াত ও তাবলীগের আসল হকদার। হযরত শাহ ইসামাঈল শহীদ (রহ.)-এর অন্তরে আল্লাহ তা'আলা এন্মপ জযবাই দান করেছিলেন। ফলে তার একেকটি ওয়াজে হাজার-হাজার মানুষ গুনাহ থেকে তাওবার উদ্দেশ্যে তার হাতে হাত রাখতো । হযরত শাহ ইসমাঈল শহীদ (রহ.)-এর ঘটনা হযরত শাহ ইসমাঈল শহীদ (রহ.) একবার টানা দেড় থেকে দু'ঘণ্টা ওয়াজ করেছিলেন দিল্লির জামে মসজিদে । ওয়াজ শেষ করে তিনি মসজিদের সিঁড়ি বেয়ে নামছিলেন। এমন সময়ে এক ব্যক্তি তাড়াহুড়ো করে প্রবেশ করলো মসজিদে এবং তাকেই জিজ্ঞেস করলো, ভাই! মৌলতী ইসমাঈল সাহেবের ওয়াজ কি শেষ হয়ে গিয়েছে? তিনি উত্তর দিলেন, হ্যা, ভাই! শেষ হয়ে গিয়েছে। এটা শুনে লোকটি বললো, আহা! আমার খুব আফসোস হচ্ছে। আমার এতদূর আসাটাই বিফলে গিয়েছে। অনেক দূর থেকে এসেছি তাই! খুব আশা করে এসেছি যে, মৌলভী ইসমাঈলের ওয়াজ শুনবো । এখন তো দেখি আসাটাই বৃথা গেলো। একথা শুনে ইসমাঈল শহীদ (রহ.) বললেন, ভাই আমিই ইসমাঈল । আসুন, এখানেই বসে পড়ুন। এ বলে তিনি লোকটিকে ওখানেই বসিয়ে দিলেন এবং সিঁড়িতে বসেই শুধু একটি লোককে সম্পূর্ণ ওয়াজ দ্বিতীয়বার শোনালেন। পরবর্তীতে কেউ একজন তাকে এর “কারণ' জিজ্ঞেস করলে তিনি উত্তর দিলেন, প্রথম ও দ্বিতীয়বারের ওয়াজ তো আমি একজনের জন্যই করেছি। বড় মাহফিল ও অনেক লোকের সমাগম কিংবা এক-দুজন শ্রোতা হওয়ার মাঝে কোনো পার্থক্য নেই । কেননা, উভয়টাই তো আল্লাহর জন্য। আল্লাহ তাআলা দয়া করে এসব বুযুর্গের কিছু জযবা ও ইখলাস আমাদের অন্তরে দান করুন। আমীন। ৃ মনে রাখবেন, এ জযবা, অস্থিরতা, আকুলতা ও ইখলাস যখন আসবে, তখন কমপক্ষে আমার ঘর-বাড়ির লোকেরা তো আশা করি ঠিক হয়ে যাবে। ড৮/৬৮.911000901109,.0090

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।